ঢাকা     শনিবার   ৩০ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ১৬ ১৪৩৩ || ১৩ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ঈদের দিন স্ত্রীকে কুপিয়ে মারলেন স্বামী

বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৫, ২৮ মে ২০২৬  
ঈদের দিন স্ত্রীকে কুপিয়ে মারলেন স্বামী

অভিযুক্ত রুবেল মন্ডল।

বগুড়ার সারিয়াকান্দিতে মিমি বেগম (২৬) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে।

বৃহস্পতিবার (২৮ মে) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার নারচি গনকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা অভিযুক্ত রুবেল মন্ডলকে (৩০) আটক করে পুলিশে দিয়েছে।

আরো পড়ুন:

স্থানীরা জানান, রুবেল মন্ডল নেশাগ্রস্ত ছিলেন। গত রাতে স্বামী-স্ত্রীর মধ্যে নেশার টাকা নিয়ে ঝগড়া হয়। এর জেরে আজ ঈদের দিনও দুজনের মধ্যে তর্ক-বিতর্ক হয়। একপর্যায়ে রুবেল ধারালো অস্ত্র দিয়ে মিমিকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে স্থানীয়রা রুবেলকে আটক করে বেঁধে রেখে পুলিশে খবর দেন।

সারিয়াকান্দি থানার ওসি আ ফ ম আসাদুজ্জামান বলেন, “নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন আছে। পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড হতে পারে। আটক রুবেলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”

ঢাকা/এনাম/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়