জুলাই যোদ্ধা-শহীদ পরিবার নিয়ে পানি প্রতিমন্ত্রীর মধ্যাহ্ন ভোজ
পঞ্চগড় প্রতিনিধি || রাইজিংবিডি.কম
জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্য, জুলাই যোদ্ধা, সাংবাদিক ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ ঈদ শুভেচ্ছা বিনিময় এবং মধ্যাহ্ন প্রীতিভোজ অনুষ্ঠানের আয়োজন করেছেন।
শুক্রবার (২৯ মে) পঞ্চগড়ের বোদা উপজেলার পাচপীর মেনাগ্রাম এলাকায় প্রতিমন্ত্রীর বাসভবনে এ মধ্যাহ্ন ভোজ অনুষ্ঠিত হয়।
এসময় অন্যান্যের মধ্যে বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম, বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোয়েল রানা এবং পঞ্চগড় দুই (বোদা-দেবীগঞ্জ) আসনের বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ প্রায় সহস্রাধিক মানুষ উপস্থিত ছিলেন।
ফরহাদ আজাদ বলেন, ‘‘বাংলাদেশে দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সৌহার্দপূর্ণ পরিবেশে সমান নাগরিক অধিকার নিয়ে সকলে বাস করবে এই নীতিতেই বিএনপি সরকার বিশ্বাস করে। কোনো ধরনের বৈষম্য এই দেশে ঠাঁই দেওয়া হবে না উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, একাত্তরকে বাদ রেখে যারা বাংলাদেশের ইতিহাস নিয়ে ষড়যন্ত্র করছেন তাদের ব্যাপারে সজাগ থাকতে হবে আমাদের। বিশেষ করে জান্নাতি দল মানুষকে বিভ্রান্ত করে দেশের মানুষের মাঝে বিভেদ সৃষ্টি করতে চাইলে তাদের রুখে দিতে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবি, কৃষক, কামার, কুমার সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
পরে সাংস্কৃতিক পরিষদের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।
ঢাকা/নাঈম//
হামে আক্রান্ত-উপসর্গে আরো ৮ শিশুর মৃত্যু