ঢাকা     শনিবার   ৩০ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ১৬ ১৪৩৩ || ১৩ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

টিভিতে আজকের অনুষ্ঠান সূচি

বিনোদন ডেস্ক     || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:১৬, ৩০ মে ২০২৬   আপডেট: ০৮:১৯, ৩০ মে ২০২৬
টিভিতে আজকের অনুষ্ঠান সূচি

টেলিভিশন চ্যানেলগুলো নানা আয়োজনে সাজিয়েছে ঈদুল আজহার অনুষ্ঠানমালা। তবে টিভি অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ নাটক-টেলিফিল্ম। দেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেলে ঈদুল আজহার তৃতীয় দিন যেসব নাটক-টেলিফিল্ম প্রচার হবে তা নিয়ে সাজানো হয়েছে এই প্রতিবেদন—  

এনটিভি
দুপুর ২টা ২০ মিনিটে প্রচার হবে টেলিফিল্ম: মিথ্যে নয় সত্য। রচনা: ফারাহ সাঈদ। পরিচালনা: ইমরাউল রাফাত। অভিনয়ে: আরশ খান, প্রিয়ন্তী উর্বি, শম্পা নিজাম, শওকাত মামুন প্রমুখ। সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক: মা বাবা ভাই বোন। রচনা ও পরিচালনা: হাসান রেজাউল। অভিনয়ে: শহীদুজ্জামান সেলিম, সাবেরী আলম, নিশাত প্রিয়ম, আবু হুরায়রা তানভীর, শবনম ফারিয়া, তাসনুভা তিশা, অ্যালেন শুভ্র, তাবাসসুম ছোঁয়া, সুবাইতা, সায়েম সামাদ প্রমুখ। রাত ৭টা ৫৫ মিনিটে প্রচার হবে একক নাটক: ভুল নামের ফুল। রচনা: রিফাত আদনান পাপন। পরিচালনা: মীর আরমান হোসেন। অভিনয়ে: ফারহান আহমেদ জোভান, সাদনিমা বিনতে নোমান প্রমুখ। রাত ৯টা ১০ মিনিটে প্রচার হবে একক নাটক: ভটভটি। রচনা ও পরিচালনা: মারুফ হোসেন সজিব। অভিনয়ে: খায়রুল বাশার, সাদনিমা বিনতে নোমান, আনোয়ার শাহী, পারভেজ সুমন প্রমুখ। রাত ১১টা ৫ মিনিটে প্রচার হবে একক নাটক: ভ্রমর। রচনা: দয়াল সাহা। পরিচালনা: সেলিম রেজা। অভিনয়ে: মোশাররফ করিম, নীলাঞ্জনা নীলা, আব্দল্লাহ রানা, খায়রুল আলম টিপু প্রমুখ।

আরো পড়ুন:

এটিএন বাংলা 
সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে প্রচার হবে একক নাটক: সৌরভের কাছে পরাজিত। পরিচালনা: মিশুক মিঠু। অভিনয়ে: ইয়াশ রোহান, আয়েশা খান। রাত ৭টা ৩৫ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক: টিকটক স্টার-৩। পরিচালনা: মাইদুল রাকিব। অভিনয়ে: মনিরা মিঠু, অ্যালেন শুভ্র, চাষী আলম, সেমন্তী সৌমি, সামান্তা পারভেজ, শাহেদ শরীফ খান, ফারুক আহমেদ প্রমুখ। রাত ৮টা ৫০ মিনিটে প্রচার হবে একক নাটক: মামাতো বোন যখন বউ-২। পরিচালনা: তাইফুল জাহান আশিক। অভিনয়ে: মেশাররফ করিম, হিমি। রাত ১১টায় প্রচার হবে টেলিফিল্ম: জীবন সাথী। পরিচালনা: রুবেল আনুশ। অভিনয়ে: নিলয় আলমগীর, নীলাঞ্জনা নীলা।


আরটিভি 
সন্ধ্যা ৭টায় প্রচার হবে ধারাবাহিক নাটক: সাত ভাই টুম্পা। অভিনয়ে: রাশেদ সীমান্ত, চাষী আলম, সামান্ত পারভেজ, তানজিম হাসান অনিক প্রমুখ। রাত সাড়ে ৭টায় প্রচার হবে একক নাটক: মন ফড়িং। অভিনয়ে: শামীম হাসান সরকার, আনিকা কবির শখ প্রমুখ। রাত সাড়ে ৮টায় প্রচার হবে একক নাটক: শুরু থেকে শুরু। অভিনয়ে: ফারহান আহমেদ জোভান, সাদিয়া আয়মান প্রমুখ।
রাত সাড়ে ৯টায় প্রচার হবে একক নাটক: সরল জটিলতা। অভিনয়ে: খায়রুল বাশার, সাদনিমা বিনতে নোমান প্রমুখ। রাত ১১টায় প্রচার হবে ধারাবাহিক নাটক: বউ সোহাগী পরিবার। অভিনয়ে: শাহেদ আলী, সাব্বির অর্ণব, শিবলী নোমান, গোলাম ফরিদা ছন্দা প্রমুখ। রাত সাড়ে ১১টায় প্রচার হবে একক নাটক: আমাদের পরিবার। অভিনয়ে: মুশফিক আর ফারহান, সাফা কবির প্রমুখ।


বৈশাখী টিভি
বিকাল ৫টা ১৫ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক: ‘অবশেষে জিরো’। অভিনয়ে: আব্দুল্লাহ রানা, মাসুম বাসার, আইরিন তানি, শাকিলা পারভিন, সুজাত শিমুল, তারিক স্বপন প্রমুখ। গল্প: টিপু আলম মিলন, চিত্রনাট্য ও পরিচালনা: আকাশ রঞ্জন। ৫টা ৪৫ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক: ‘ঝগড়াটে পরিবার’। অভিনয়ে: শিবলী নোমান, পূর্ণিমা বৃষ্টি, সাবিনা রনি, রেশমা আহমেদ, রুমা, ফাতেমা হিরা, আঁখি প্রমুখ। রচনা: মাতিয়া বানু শুকু, পরিচালনা: মো. রবিউল সিকদার। সন্ধ্যা ৬টা ২০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক: ‘কফিলের মেয়ে’। অভিনয়ে: জেবা জান্নাত, সবুজ আহমেদ, সোহাগ, শাওন আশরাফ, সোহেল খান প্রমুখ। রচনা ও পরিচালনা: তারিক মুহাম্মদ হাসান। রাত সাড়ে ৭টায় প্রচার হবে ধারাবাহিক নাটক: ‘মোগো বাড়ি বরিশাল’। অভিনয়ে: রাশেদ সীমান্ত, নাবিলা ইসলাম, সাইকা আহমেদ, হায়দার আলী, শফিক খান দিলু, বিনয় ভদ্র, বান্টি প্রমুখ। রচনা ও পরিচালনা: মহিন খান। 

রাত ৮টা ১০ মিনিটে প্রচার হবে একক নাটক: ‘ভালোবেসে কাছে আসা’। অভিনয়ে: আরশ খান, তাসনুভা তিশা, জয় সরকার, শাকিলা জামান সাদিয়া, দেলোয়ার উদ্দিন প্রমুখ। রচনা ও পরিচালনা: বাপ্পী খান। রাত ৯টা ২০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক: ‘ভাত হাসান’। অভিনয়ে: মোশাররফ করিম, রোবেনা জুঁই, সামিয়া আক্তার, ঝুনা চৌধুরী, জয়রাজ প্রমুখ। রচনা ও পরিচালনা: তারিক মুহাম্মদ হাসান। রাত ১০টায় প্রচার হবে ধারাবাহিক নাটক: ‘সাক্ষী মফিজ’। অভিনয়ে: মীর সাব্বির, ময়মুনা মম, রুমা, সুজাত শিমুল প্রমুখ। রচনা: পাপ্পু রাজ, পরিচালনা: আদিত্য জনি। রাত সাড়ে ১০টায় প্রচার হবে ধারাবাহিক নাটক: ‘দিল মোহাব্বত’। অভিনয়ে: জাকিয়া বারী মম, আরফান আহমেদ, শফিক খান দিলু, শেখ স্বপ্না, নয়ন তারা প্রমুখ। রচনা: অরন্য আনোয়ার, পরিচালনা সকাল আহমেদ। রাত ১১টা ৪০ মিনিটে প্রচার হবে একক নাটক: ‘মায়া’। অভিনয়ে: মৌমিতা মৌ, সাজু জন, অভি, চমক তারা, সাহেলা আক্তার, তুহিন চৌধুরী, ইমরান হাসো প্রমুখ। রচনা: মিজানুর রহমান বেলাল, পরিচালনা: সাদেক সিদ্দিকী।

দীপ্ত টিভি
সন্ধ্যা ৭টায় প্রচার একক নাটক: চোখের জলের রঙ, পরিচালনা: তৌফিকুল রহমান, অভিনয়ে: খায়রুল বাশার, সাফা কবির।  

রাত ৮টায় প্রচার হবে একক নাটক: মিডনাইট হাইওয়ে, পরিচালনা: রাগীব রায়হান পিয়াল, অভিনয়ে: আরশ খান, সুনেরাহ বিনতে কামাল। রাত ৯টা ৪০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক: জিডি জামাল, পরিচালনা: আকাশ রঞ্জন, অভিনয়ে: মীর সাব্বির, আমিরুল হক চৌধুরী, অহনা, শামীমা নাজনীন প্রমুখ। রাত ১০টায় প্রচার হবে একক নাটক: এলাকায় নতুন ভাবী, পরিচালনা: সহিদ উন নবী, অভিনয়ে: সারাফ আহমেদ জীবন, সামান্তা পারভেজ। রাত ১১টা ১০ মিনিটে একক নাটক: শেষ ঘুম, পরিচালনা: রাগিব রায়হান পিয়াল, অভিনয়ে: তৌসিফ মাহবুব, তানজিম সাইয়ারা তটিনী।

ঢাকা/শান্ত/লিপি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়