ঢাকা     রোববার   ০৫ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২৩ ১৪৩২ || ১৭ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

২৪ ঘণ্টায় হামে মৃত্যু ১০, আক্রান্ত ৯৭৪

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩৬, ৫ এপ্রিল ২০২৬   আপডেট: ২০:১০, ৫ এপ্রিল ২০২৬
২৪ ঘণ্টায় হামে মৃত্যু ১০, আক্রান্ত ৯৭৪

দেশজুড়ে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুই জনের হাম শনাক্ত হয়েছে। এ সময়ে হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ৯৭৪ জন। 

রবিবার (৫ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরো পড়ুন:

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার (৪ এপ্রিল) সকাল ৮টা থেকে রবিবার (৫ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত সময়ে ৫৪ জনের হাম শনাক্ত হয়েছে। হামের উপসর্গ নিয়ে খুলনা বিভাগে ৫ জন, রাজশাহী বিভাগে ৩ জন এবং চট্টগ্রাম বিভাগে ২ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ২ জনের শরীরে হাম শনাক্ত হয়।

এতে আরও জানানো হয়, গত ১৫ মার্চ থেকে আজ রবিবার (৫ এপ্রিল) পর্যন্ত দেশে হাম আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯২৯ জনে। একই সময়ে হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ৭ হাজার ৬১০ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এই সময়ে হামে আক্রান্ত হয়ে ১৭ জনের মৃত্যু হয়েছে। আর হামের উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছেন ১১৩ জন। 

গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ৩ হাজার ৩৮০ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

ঢাকা/এমএসবি/বকুল 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়