মমেক হাসপাতালে হাম উপসর্গ নিয়ে ১৯ শিশু ভর্তি
ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাম উপসর্গ দেখা দেওয়ায় সন্তানকে চিকিৎসার জন্য নিয়ে এসেছেন এক দম্পতি।
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ১৯ শিশু ভর্তি হয়েছে। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ২৪ জন।
রবিবার (৫ এপ্রিল) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মো. মাইনউদ্দিন খান এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, “বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছে ৬৩ শিশু। গত ১৭ মার্চ থেকে এ পর্যন্ত হাম রোগ নিয়ে ২২৪ শিশু চিকিৎসা নিয়েছেন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫৫ শিশু। মৃত্যু হয়েছে ৬ শিশুর।”
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ও হাম ডেডিকেটেড ইউনিটের ফোকাল পার্সন ডা. গোলাম মাওলা জানান, হাম অত্যন্ত ছোঁয়াচে ভাইরাসজনিত রোগ হওয়ায় এটি হাঁচি-কাশি বা সরাসরি সংস্পর্শের মাধ্যমে দ্রুত বাতাসে ছড়িয়ে পড়ছে। অনেক শিশু হামের পাশাপাশি নিউমোনিয়া, ডায়রিয়া নিয়ে হাসপাতালে আসছে। পরিস্থিতি সামাল দিতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের ৮ম তলায় ডেডিকেটেড ইউনিট চালু করা হয়েছে।
ঢাকা/মিলন/মাসুদ
নিখোঁজ পাইলটকে উদ্ধারে আসা মার্কিন বিমান ধ্বংসের দাবি ইরানের