ঢাকা     শনিবার   ০৪ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২১ ১৪৩২ || ১৫ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

মমেক হাসপাতালে হাম উপসর্গ নিয়ে আরো ২৪ শিশু ভর্তি

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১১, ৪ এপ্রিল ২০২৬   আপডেট: ১১:১২, ৪ এপ্রিল ২০২৬
মমেক হাসপাতালে হাম উপসর্গ নিয়ে আরো ২৪ শিশু ভর্তি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল

ময়মনসিংহে হাম আক্রান্ত শিশুর সংখ্যা বেড়েই চলছে। গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও ২৪ শিশু ভর্তি হয়েছে। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ২৩ জন।

শনিবার (৪ এপ্রিল) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মো. মাইনউদ্দিন খান এসব তথ্য নিশ্চিত করেছেন।

আরো পড়ুন:

তিনি বলেন, বর্তমানে হাসপাতালে হাম শনাক্ত হয়ে চিকিৎসাধীন আছে ৬৭ শিশু। গত ১৭ মার্চ থেকে হাসপাতালে হাম রোগ নিয়ে এ পর্যন্ত ২০৫ শিশু চিকিৎসা নিয়েছেন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩২ শিশু। এর মাঝে মৃত্যু হয়েছে ৬ শিশুর।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ও হাম ডেডিকেটেড ইউনিটের ফোকাল পার্সন ডা. গোলাম মাওলা জানান, হাম অত্যন্ত ছোঁয়াচে ভাইরাসজনিত রোগ হওয়ায় এটি হাঁচি-কাশি বা সরাসরি সংস্পর্শের মাধ্যমে দ্রুত বাতাসে ছড়িয়ে পড়ছে। অনেক শিশু হামের পাশাপাশি নিউমোনিয়া, ডায়রিয়া নিয়ে হাসপাতালে আসছে। পরিস্থিতি সামাল দিতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের ৮ম তলায় ডেডিকেটেড ইউনিট চালু করা হয়েছে।

ঢাকা/মিলন/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়