ঢাকা     শনিবার   ০৪ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২১ ১৪৩২ || ১৫ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

পুঁজিবাজারে মূলধন কমেছে ৪২ হাজার ৫১৩ কোটি টাকা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৪, ৪ এপ্রিল ২০২৬  
পুঁজিবাজারে মূলধন কমেছে ৪২ হাজার ৫১৩ কোটি টাকা

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে (২৯ মার্চ থেকে ২ এপ্রিল, ২০২৬) সূচকের পতনের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। এ সময়ে ডিএসই ও সিএসইতে টাকার পরিমাণে লেনদেন বেড়েছে। তবে বিদায়ী সপ্তাহে উভয় পুঁজিবাজারে বাজার মূলধন কমেছে ৪২ হাজার ৫১৩ কোটি ২৩ লাখ ৫০ হাজার টাকা।

‎শনিবার (৪ এপ্রিল) ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২.৭৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ৫ হাজার ২১৯.৭৪ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে ডিএসই-৩০ সূচক ৪.১৬ শতাংশ কমে ১ হাজার ৯৮০.৩৬ পয়েন্টে, ডিএসই শরিয়াহ সূচক ১.৮৪ শতাংশ কমে ১ হাজার ৫৯.৫৮ পয়েন্টে এবং ডিএসএমইএক্স সূচক (এসএমই ইনডেক্স) ১৪.৪৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৬৪.৯৯ পয়েন্টে।

বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবসে বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৮৯ হাজার ৩৯৯ কোটি ৮৫ লাখ ৯০ হাজার টাকা। আর বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন ছিল ৭ লাখ ৬ হাজার ৯১২ কোটি ৫৭ লাখ ৭০ হাজার টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন কমেছে ১৭ হাজার ৫১২ কোটি ৭১ লাখ ৮০ হাজার টাকা।

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন হয়েছে ৩ হাজার ৩৪১ কোটি ৭২ লাখ ৯০ হাজার টাকা। আর বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২ হাজার ৬৫৬ কোটি ৮২ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ৬৮৪ কোটি ৯০ লাখ টাকা।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৮৯টি কোম্পানির শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ১৭২টির, দর কমেছে ২০৬টির ও দর অপরিবর্তিত রয়েছে ১২টির। তবে লেনদেন হয়নি ২২টির।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১.৪৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৭০১.৪৯ পয়েন্টে। সিএসইর অপর সূচকগুলোর মধ্যে সিএসই-৩০ সূচক ১.৭৬ শতাংশ কমে ১২ হাজার ৮৫৬.৬৬ পয়েন্টে, সিএসসিএক্স সূচক ১.৩০ শতাংশ কমে ৮ হাজার ৯৮২.৬৭ পয়েন্টে, সিএসআই সূচক ০.৮৮ শতাংশ কমে ৮৯৫.১১ পয়েন্টে এবং এসইএসএমইএক্স (এসএমই ইনডেক্স) ১০.৭৮ শতাংশ বেড়ে ২ হাজার ৪৯.১৮ পয়েন্টে দাঁড়িয়েছে।

বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবসে বাজার মূলধন দাঁড়িয়েছে ৯ লাখ ৬৬৬ কোটি ৫ লাখ ৫০ হাজার টাকা। আর বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহের শেষ কার্যদিবসে সিএসইর বাজার মূলধন ছিল ৯ লাখ ৩ হাজার ১৬৬ কোটি ৫৮ লাখ টাকা। টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন কমেছে ২৫ হাজার কোটি ৫২ লাখ ৫০ হাজার টাকা।

বিদায়ী সপ্তাহে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেন হয়েছে ১৮৮ কোটি ১২ লাখ টাকা। আর বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১৬৬ কোটি ৫২ লাখ টাকা। সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন বেড়েছে ২১ কোটি ৬০ লাখ টাকা। সিএসইতে মোট ৩০৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ১২৭টির, দর কমেছে ১৫২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির শেয়ার ও ইউনিট দর।

ঢাকা/এনটি/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়