শিশুর হাম প্রতিরোধে ৬ করণীয়
দেহঘড়ি ডেস্ক || রাইজিংবিডি.কম
ছবি: চ্যাটজিপিটির সাহায্যে তৈরি
৫ এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে হামের টিকাদান কর্মসূচি। চিকিৎসকেরা বলছেন, ‘‘৬ মাস থেকে ১০ বছর বয়সী প্রত্যেকটা শিশুকে আগে টিকা দেওয়া থাকুক বা না থাকুক, সবাইকে নতুন করে টিকা দিতে হবে।’’ টিকা না দেওয়ার ফলে কমপ্লিকেশন নিয়ে শিশুদের ব্যাপকভাবে হাসপাতালে ভর্তি হতে হচ্ছে। হামে আক্রান্ত শিশুর মৃত্যুর সংখ্যা উদ্বেগজনকহারে বাড়ছে। শিশু হামে আক্রান্ত হলে কী করণীয়, সেই বিষয়ে শিশু চিকিৎসক ডা. মোঃ মাহফুজার রহমান বাঁধন এর ৬টি পরামর্শ জেনে নিন।
১. শিশুকে পর্যাপ্ত বিশ্রামে রাখুন এবং আলাদা ঘরে রাখার চেষ্টা করুন, যাতে অন্যদের মধ্যে সংক্রমণ না ছড়ায়। জ্বর থাকলে ভেজা কাপড় দিয়ে শরীর মুছে দিন এবং প্রয়োজন অনুযায়ী প্যারাসিটামল ব্যবহার করা যেতে পারে।
২. শিশুকে বেশি বেশি তরল খাবার দিন—যেমন পানি, ওরস্যালাইন, দুধ, স্যুপ ইত্যাদি। এতে পানিশূন্যতা প্রতিরোধ হয়।
৩. ভিটামিন A খুব গুরুত্বপূর্ণ। এটি চোখ ও রোগ প্রতিরোধ ক্ষমতা রক্ষা করে, তাই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ভিটামিন A দেওয়া উচিত।
৪. চোখে আলো সহ্য না হলে হালকা অন্ধকার ঘরে রাখুন এবং পরিষ্কার পানি দিয়ে চোখ পরিষ্কার করুন।
৫. ত্বকের র্যাশে হাত দেওয়া বা চুলকানো থেকে বিরত রাখুন এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখুন।
৬. যদি শ্বাসকষ্ট হয়, খেতে না চায়, বারবার বমি হয়, খিঁচুনি হয়, অস্বাভাবিক ঘুম ঘুম ভাব থাকে বা অজ্ঞান হয়ে যায়, কান থেকে পুঁজ পড়ে বা তীব্র কাশি থাকে—তাহলে দ্রুত হাসপাতালে যোগাযোগ করুন।
ঢাকা/লিপি