ঢাকা     শনিবার   ০৪ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২১ ১৪৩২ || ১৫ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

লোহাগড়ায় মোবাইল ফোনের সূত্র ধরে গরু চোর গ্রেপ্তার

নড়াইল প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৬, ৪ এপ্রিল ২০২৬  
লোহাগড়ায় মোবাইল ফোনের সূত্র ধরে গরু চোর গ্রেপ্তার

গ্রেপ্তারকৃত মামুন হাসান

নড়াইলের লোহাগড়া উপজেলার বসুপটি গ্রামে গরু চুরির মামলায় মামুন হাসান (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে লোহাগড়া থানা পুলিশ।

শুক্রবার (৩ এপ্রিল) রাত আনুমানিক ৯টার দিকে কালনা-নড়াইল-যশোরর মহাসড়কের পাশে চৌগাছা তেলের পাম্প এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মামুন হাসান উপজেলার সারুলিয়া গ্রামের জামাল শেখের ছেলে।

আরো পড়ুন:

পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার কাশিপুর ইউনিয়নের বসুপটি গ্রামে গরু চুরির সময় ঘটনাস্থলে একটি মোবাইল ফোন ফেলে যায় অভিযুক্ত মামুন হাসান। পরবর্তীতে সেই ফোনের সূত্র ধরেই প্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে লোহাগড়া থানা পুলিশ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। 

শনিবার (৪ এপ্রিল) সকালে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, তাকে আজ আদালতে পাঠানো হবে। 

ঢাকা/শরিফুল/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়