ঢাকা     রোববার   ০৫ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২৩ ১৪৩২ || ১৭ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

৫ হাজার টাকা মুচলেকায় জামিন পেলেন নোবেল

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫১, ৫ এপ্রিল ২০২৬   আপডেট: ১৮:১৭, ৫ এপ্রিল ২০২৬
৫ হাজার টাকা মুচলেকায় জামিন পেলেন নোবেল

মাইনুল আহসান নোবেল

বিয়ের প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় সমালোচিত সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেলের জামিন মঞ্জুর করেছেন আদালত।  

গত ৫ এপ্রিল শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পাঁচ হাজার টাকার মুচলেকায় তার জামিনের আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী মো. ইমরান হোসেন। 

আরো পড়ুন:

মামলার নথি অনুযায়ী, আনাননিয়া শবনম রোজ নামের এক নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে বিয়ের প্রলোভন দেখান নোবেল। পরে বিভিন্ন সময়ে তার কাছ থেকে মোট ১৩ লাখ ১৮ হাজার ৫৪০ টাকা নেওয়ার অভিযোগ ওঠে। 

অভিযোগে বলা হয়, ২০২৩ সালের আগস্ট থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত বিভিন্ন সময়ে ওই অর্থ নেওয়া হয় এবং পরবর্তীতে তা ফেরত না দিয়ে আত্মসাৎ করা হয়। 

এর আগে, ২০২৫ সালের ২৩ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরবর্তীতে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এছাড়া পৃথক আরেকটি মামলায় গ্রেপ্তার থাকাকালীন একাধিক আইনি প্রক্রিয়ার মুখোমুখি হয়েছেন বলে জানা গেছে।

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়