ঢাকা     শনিবার   ১১ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২৮ ১৪৩২ || ২২ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০০, ৫ এপ্রিল ২০২৬  
কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু

কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে শিশু মারা গেছে।

কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (৫ এপ্রিল) বিকেলে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে সকাল সাড়ে ১১টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এ নিয়ে জেলায় পাঁচ শিশুর হামের উপসর্গ নিয়ে মৃত্যু হলো।

মৃত ওই শিশুর নাম রায়ান (৬)। সে কুষ্টিয়া সদরের হরিপুর ইউনিয়ন এলাকার সোহাগ ইসলামের ছেলে।

আরো পড়ুন:

শিশুটির পরিবার সূত্রে জানা গেছে, এক সপ্তাহ ধরে ঠান্ডা, জ্বর ও শরীরে লালচে ফোঁটা ফোঁটা দাগ দেখা দিয়েছিল। স্থানীয়ভাবে চিকিৎসা চলছিল কিন্তু আজ অবস্থা খারাপ হলে বাচ্চাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।

কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. এ এইচ এম আনোয়ারুল ইসলাম জানান, শিশুটি হাম ও সেফটিক শক রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়। বিকেল ৩টা ২৩ মিনিটের দিকে শিশুটি মারা যায়।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন ২৩ জন রোগী হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এখন পর্যন্ত জেলায় ৩২০ জন রোগীর হাম সংক্রমণ শনাক্ত হয়েছে। বর্তমানে বিভিন্ন হাসপাতালে ২৩০ জন ভর্তি রয়েছে। পাঁচজন শিশুর মৃত্যু হয়েছে।

ঢাকা/কাঞ্চন/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়