ঢাকা     শনিবার   ১১ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২৮ ১৪৩২ || ২২ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ডিএসইতে সাপ্তাহিক দাম কমার শীর্ষে এপিএসসিএল কুপন বন্ড

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪০, ১১ এপ্রিল ২০২৬  
ডিএসইতে সাপ্তাহিক দাম কমার শীর্ষে এপিএসসিএল কুপন বন্ড

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (৫ থেকে ৯ এপ্রিল, ২০২৬) লেনদেনে অংশ নেওয়া বন্ড খাতে তালিকাভুক্ত এপিএসসিএল (আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড) কুপন বিয়ারিং বন্ডের ইউনিটের দাম সবচেয়ে বেশি কমেছে। বিনিয়োগকারীদের আগ্রহ কম থাকায় এ বন্ডের ইউনিট ডিএসইর সাপ্তাহিক দাম কমার তালিকায় শীর্ষে উঠে এসেছে।

‎শনিবার (১১ এপ্রিল) ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, বিদায়ী সপ্তাহে বন্ডটির ইউনিটের দর কমেছে ১৫.৫৬ শতাংশ। এর আগের সপ্তাহে এ বন্ডের ইউনিটের সমাপনী মূল্য ছিল ১ হাজার ৩২০.৫০ টাকা। বিদায়ী সপ্তাহ শেষে মিউচুয়াল ফান্ডটির ইউনিটের সমাপনী মূল্য দাঁড়িয়েছে ১ হাজার ১১৫ টাকা। এর ফলে মিউচুয়াল বন্ডটির ইউনিট ডিএসইর সাপ্তাহিক দাম কমার তালিকার শীর্ষে উঠে এসেছে।

ডিএসইতে সাপ্তাহিক দাম কমার শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- আইএফআইসি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ১১.৩৬ শতাংশ, প্রাইম ফাইন্যান্সের ১০.৮৭ শতাংশ, জিএসপি ফাইন্যান্সের ৯.৪৩ শতাংশ, পপুলার লাইফ ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৯.০৯ শতাংশ, পিএইচপি ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৮.৫৭ শতাংশ, ইয়াকিন পলিমারের ৮.৩৮ শতাংশ, গ্রিনডেল্টা মিউচুয়াল ফান্ডের ৮.৩৩ শতাংশ, বিআইএফসির ৮.৩৩ শতাংশ এবং পিপলস লিজিংয়ের ৮ শতাংশ শেয়ার দর কমেছে।

ঢাকা/এনটি/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়