ঢাকা     শুক্রবার   ১০ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২৭ ১৪৩২ || ২১ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

রাজনীতির মাঠে চিত্রনায়িকা বর্ষা!

বিনোদন প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৮, ১০ এপ্রিল ২০২৬   আপডেট: ১২:১০, ১০ এপ্রিল ২০২৬
রাজনীতির মাঠে চিত্রনায়িকা বর্ষা!

বর্ষা

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত ও জনপ্রিয় তারকা দম্পতি আফিয়া নুসরাত বর্ষা ও অনন্ত জলিল। বেশ আগে অভিনয় ছাড়ার ঘোষণা দিয়েছেন বর্ষা। তবে তার স্বামী অনন্ত জলিল আভাস দিলেন, রুপালি পর্দার গণ্ডি পেরিয়ে রাজনীতির মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন এই চিত্রনায়িকা। 

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত  সংবাদ সম্মেলনে অনন্ত জলিল তার স্ত্রীর রাজনৈতিক ইচ্ছার কথা প্রকাশ করেন। অনন্ত জলিল জানান, বর্ষা দীর্ঘ সময় ধরে পর্দার আড়ালে সাধারণ মানুষের সেবা করে আসছেন।  

আরো পড়ুন:

অনন্ত জলিল বলেন, “বর্ষা স্কুল ব্যাগে টাকা নিয়ে নিজ হাতে মানুষের মাঝে বিতরণ করে। তার মনে প্রবল দেশসেবা করার ইচ্ছা আছে। আমরা এর আগে সরাসরি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলাম না, তবে দেশসেবা করতে হলে কোনো না কোনো দলের প্ল্যাটফর্ম প্রয়োজন হয়।” 

রাজনীতিতে সততার গুরুত্ব বোঝাতে গিয়ে অনন্ত জলিল এনসিপির (জাতীয় নাগরিক কমিটি) নেতা হাসনাত আব্দুল্লাহর প্রসঙ্গ টেনে আনেন। হাসনাত আব্দুল্লাহর সাহসী ও সোজাসাপ্টা বক্তব্যের প্রশংসা করেন এই নায়ক। 

অনন্ত জলিল বলেন, “এনসিপির নেতা হাসনাত আবদুল্লাহর কথাগুলো দেখুন, তিনি একদম সরাসরি সত্য কথাগুলো বলেন। সবার সামনে স্পষ্ট করে বলেন যে, কেউ চাঁদা তুলতে পারবে না, অন্যায় করতে পারবে না। সৎ পথে থেকেও তো নেতৃত্ব দেওয়া যায়!” 

কেউ সৎ থাকলে তাকে দেশ থেকে বিতাড়িত হতে হয় না বলে মনে করেন অনন্ত জলিল। তার মতে, “আমি যদি সৎ থাকি তবে জনগণ তা জানবে। এই ধরনের নেতৃত্ব দিলে আমার মনে হয় না জনগণ তাকে দেশ থেকে তাড়িয়ে দিবে। আমি যদি সৎ মানুষ হই, তবে আমাকে কেন তাড়াবে? এটাই হলো আমার মূল বক্তব্য।”

ঢাকা/রোহান/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়