ঢাকা     বৃহস্পতিবার   ০৯ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২৬ ১৪৩২ || ২০ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

সজনে না কি লাজনা কিনছেন? গুরুত্বপূর্ণ পার্থক্যগুলো জেনে নিন

দেহঘড়ি ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০৬, ৯ এপ্রিল ২০২৬   আপডেট: ১০:৪০, ৯ এপ্রিল ২০২৬
সজনে না কি লাজনা কিনছেন? গুরুত্বপূর্ণ পার্থক্যগুলো জেনে নিন

সজনে লম্বা হয়, লাজনা মোটা ও মাংসল

আমাদের দেশে অতি পরিচিত এক সবজি সজিনা বা সজনে। কিন্তু আপনি জানেন কী, এই সজনের নামে এখন বাজারে বিক্রি হচ্ছে লাজনা। সজনে ও লাজনা—নাম ও চেহারায় মিল থাকলেও এদের মধ্যে রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ পার্থক্য। লাজনা মূলত সজনের একটি উন্নত বা আধুনিক জাত। তবে গাছের গঠন, ফলন, ফুল এবং চাষপদ্ধতিতে এরা আলাদা বৈশিষ্ট্য বহন করে। উদ্ভিদবিদের মতে, অঞ্চলভেদে সজনেকে ‘মরিঙ্গা’ বা ‘শজিনা’ এবং লাজনাকে ‘রাইখঞ্জন’ বা ‘বহুপল্লভা’ নামেও ডাকা হয়।

সজনে: সোজা ও লম্বা গাছ। এর উচ্চতা প্রায় ১০–১২ মিটার বা তার বেশি হয়ে থাকে। এর ডালপালা ওপরের দিকে বিস্তৃত হয়। সজনের কাণ্ড শক্ত ও মসৃণ প্রকৃতির। এই গাছ বয়স বাড়লে শক্ত কাঠে পরিণত হয়। ডাল মাটিতে পুঁতলেই নতুন গাছ জন্মে 

আরো পড়ুন:

লাজনা: ঝোপালো বা বামন প্রজাতির। এটির  উচ্চতা ৪–৬ মিটার, এর রক্ষণাবেক্ষণ ও ফল সংগ্রহ সহজ। লাজনার কাণ্ড তুলনামূলক নরম ও মোটা দ্রুত বৃদ্ধি পায় । ডাল থেকেও চারা হয়, তবে সাধারণত বীজ থেকে চাষ করা হয় ।

সজনে: এটি মৌসুমি গাছ, বছরে একবার ফুল ও ফল দেয়। ফুলের রং সাদাটে এবং ফুল আসার সময় গাছের পাতা ঝরে যায় ।

লাজনা: বারোমাসি বা প্রায় সারা বছর ফলনশীল। বছরে কমপক্ষে ২ বার বা তার বেশি ফল দেয়। ফুল ছোট ও গাঢ় ঘিয়ে রঙের এবং পাপড়িতে লাল দাগ থাকে। লাজনার ফুল এলেও পাতা ঝরে না ।

সজনে: এর ফলন পেতে সময় লাগে প্রায় ২ বছর।
লাজনা: রোপণের ৬–৮ মাসের মধ্যেই ফলন শুরু ।

সজনে: এটি লম্বা, এর ডাঁটা সরু। 
লাজনা: এর ডাঁটা ছোট, মোটা ও মাংসল । রং ধূসর-সবুজ। এটি হালকা বাঁকা আকৃতির হয়। লাজনা স্বাদে কখনো একটু তেতো হতে পারে এর বাইরের অংশ শক্ত, ভেতর নরম  হয়ে থাকে। 

ঔষধি গুণ: সজনে ও লাজনা—দুটিই ঔষধিগুণে সমৃদ্ধ।বিশেষ করে বসন্তকালীন বিভিন্ন রোগ প্রতিরোধে সহায়ক। 

ঢাকা/লিপি

সর্বশেষ

পাঠকপ্রিয়