ঢাকা     বৃহস্পতিবার   ০৯ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২৬ ১৪৩২ || ২০ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ইরান সীমান্তে মোতায়েন থাকবে মার্কিন রণতরী ও সেনা: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১৬, ৯ এপ্রিল ২০২৬   আপডেট: ১০:১৮, ৯ এপ্রিল ২০২৬
ইরান সীমান্তে মোতায়েন থাকবে মার্কিন রণতরী ও সেনা: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

ইরান ইস্যুতে ফের কঠোর অবস্থানের ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (৮ এপ্রিল) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’-এ দেওয় এক পোস্ট তিনি জানিয়েছেন, একটি ‘প্রকৃত চুক্তি’ ‘পুরোপুরি মেনে না চলা পর্যন্ত’ মার্কিন বাহিনী ইরানের আশেপাশে অবস্থান করবে। খবর আল-জাজিরার। 

ট্রাম্প স্পষ্ট করে বলেন, এই অভিযানের অংশ হিসেবে মার্কিন যুদ্ধজাহাজ, বিমান ও পর্যাপ্ত গোলাবারুদসহ সৈন্য মোতায়েন থাকবে। শত্রুপক্ষকে ‘ধ্বংস’ করার জন্য যা কিছু প্রয়োজন, তার সবটাই ব্যবহার করতে পিছপা হবে না যুক্তরাষ্ট্র।

আরো পড়ুন:

ট্রাম্পের মতে, মার্কিন বাহিনী এবং সমরাস্ত্র সেখানে মোতায়েন থাকবে একটি প্রাণঘাতী হামলার প্রস্তুতি নিয়ে। তিনি ইরানকে একটি ‘ইতিমধ্যেই উল্লেখযোগ্যভাবে দুর্বল হয়ে পড়া শত্রু’ হিসেবে অভিহিত করেন।

যদিও তিনি আশা প্রকাশ করেছেন যে চুক্তিটি লঙ্ঘিত হওয়ার সম্ভাবনা খুব কম, তবে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “যদি কোনো কারণে এটি মানা না হয়... তাহলে আগের চেয়ে আরও শক্তিশালী এবং ভয়াবহ যুদ্ধ শুরু হবে, যা কেউ আগে কখনো দেখেনি।”

ট্রাম্প জোর দিয়ে বলেন যে, দীর্ঘ সময় আগেই এটি সম্মত হয়েছিল যে ইরান কোনো পারমাণবিক অস্ত্র তৈরি করবে না। পাশাপাশি পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক পথ ‘হরমুজ প্রণালি’ নিরাপদ ও উন্মুক্ত রাখারও বিষয়েও তিন প্রতিশ্রুতি আদায় করে নিয়েছেন বলে দাবি করেন।

ঢাকা/ফিরোজ

সর্বশেষ

পাঠকপ্রিয়