ঢাকা     বৃহস্পতিবার   ০৯ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২৬ ১৪৩২ || ২০ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

হাতে থাকা পেরেক সকেটে ঢুকে প্রাণ গেল শিশুর

মেহেরপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪০, ৯ এপ্রিল ২০২৬  
হাতে থাকা পেরেক সকেটে ঢুকে প্রাণ গেল শিশুর

বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা।

মেহেরপুরের গাংনীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বেলাল হোসেন (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। 

বুধবার (৮ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার করমদী সাজি পাড়া গ্রামে দুর্ঘটনার শিকার হয় সে। বেলাল একই গ্রামের প্রবাসী মো. রকিবুল ইসলামের ছেলে। 

আরো পড়ুন:

স্থানীয়রা জানান, বেলাল বাড়ির একটি টেবিলে বসে পেরেক নিয়ে খেলা করছিল। অসাবধানতাবশত তার হাতে থাকা পেরেক কারেন্টের সকেটের মধ্যে লাগে। এতে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরিবারের সদস্যরা হাসপাতালে নিলে গেলে চিকিৎসক বেলালকে মৃত ঘােষণা করেন। 

তেঁতুলবাড়িয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. তৌহিদুল ইসলাম বলেন, “পেরেক সকেটে লেগে গুরুতর আহত হয় বেলাল। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

করমদী সন্ধানী হাসপাতালের চিকিৎসক এস এম মেহেদী হাসান বলেন, “বিদ্যুৎস্পৃষ্ট  হওয়া বেলাল হোসেনকে আমরা হাসপাতালে মৃত অবস্থায় পেয়েছি।”

গাংনী থানার ওসি (তদন্ত) উত্তম কুমার দাস জানান, এক শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। কিভাবে শিশুটি মারা গেছে খোঁজখবর নেওয়া হচ্ছে।

ঢাকা/ফারুক/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়