যুদ্ধবিরতি মেনে নেওয়া ছাড়া ট্রাম্পের ‘ভালো কোনো বিকল্প ছিল না’: বিশ্লেষক
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
ইরানের সঙ্গে একটি যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছাতে অনেকটা বাধ্য হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্য ও ইরান বিষয়ক বিশ্লেষকদের মতে, ট্রাম্পের হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ‘ভালো কোনো কোনো বিকল্প ছিল না’।
বুধবার (৮ এপ্রিল) আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে ‘কুইন্সি ইনস্টিটিউট’-এর বিশেষজ্ঞ ত্রিতা পারসি জানান, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের একটি ব্যাপক যুদ্ধ শুরু হলে তা ‘ট্রাম্পের প্রেসিডেন্সিকে ধ্বংস করে দিতে পারত’।
পারসি বলেন, “তিনি উত্তেজনা বাড়ানোর পদক্ষেপ নিয়ে বড় বড় কথা বলছিলেন, কিন্তু এই অঞ্চলের সবাই জানত যে, যদি ইরানের জ্বালানি সম্পদ ও বিদ্যুৎকেন্দ্রের ওপর হামলা করা হয়, তাহলে ইরান জিসিসিভুক্ত দেশগুলোর বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেবে এবং এখনকার চেয়ে অনেক, অনেক বেশি ভয়াবহ জ্বালানি সংকট দেখা দেবে, যা সামলানো ট্রাম্পের জন্য অসম্ভব হয়ে পড়ত।”
পারসি উল্লেখ করেন, “তার (ট্রাম্পের) এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসা দরকার ছিল। দিনভর হুমকির সুর বজায় রাখা ছিল একটি কৌশল মাত্র। তিনি বড় বড় হুমকি দিচ্ছিলেন যাতে মানুষ মনে করে রাতের চুক্তিটি তাঁর শর্তেই হয়েছে। কিন্তু বাস্তবতা ভিন্ন।”
পারসির মতে, “এমনকি তার (ট্রাম্পের) নিজের বিবৃতিতে বলা হয়েছে যে, আলোচনা ইরানিদের ১০-দফা পরিকল্পনার ওপর ভিত্তি করে হবে, যা অনেক বেশি যুক্তিসঙ্গত একটি পরিকল্পনা।”
ঢাকা/ফিরোজ
পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত