ঢাকা     বুধবার   ০৮ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২৫ ১৪৩২ || ১৯ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

মুন্সীগঞ্জে ২ গ্যাস সিলিন্ডার ব্যবসায়ীকে জরিমানা

মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০৬, ৮ এপ্রিল ২০২৬  
মুন্সীগঞ্জে ২ গ্যাস সিলিন্ডার ব্যবসায়ীকে জরিমানা

মুন্সীগঞ্জের সিরাজদিখানের ইছাপুরা চৌরাস্তা এলাকায় অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মুন্সীগঞ্জের সিরাজদিখান সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির অপরাধে দুই ব্যবসায়ীকে ১১ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (৭ এপ্রিল) বিকাল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত উপজেলার ইছাপুরা চৌরাস্তা এলাকায় অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ।

আরো পড়ুন:

তিনি বলেন, ‍“অভিযানকালে মেসার্স তালুকদার ট্রেডার্সে অনিয়ম ধরা পড়লে প্রতিষ্ঠানটির মালিক মো. মিজানুর রহমানকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। একইভাবে অতিরিক্ত দামে গ্যাস বিক্রির অভিযোগে রহিম স্টোরের মালিক আব্দুর রহিমকে ৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।”

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে এবং ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে সহযোগিতা করেন উপজেলা ক্যাবের সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. শাহ আলম মিয়া এবং সিরাজদিখান থানা পুলিশের একটি দল।

ঢাকা/রতন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়