ঢাকা     বুধবার   ০৮ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২৫ ১৪৩২ || ১৯ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

জাটকা নিধনে কারেন্ট জালের বিস্তার বেড়েছে: মৎস্যমন্ত্রী

চাঁদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪২, ৮ এপ্রিল ২০২৬  
জাটকা নিধনে কারেন্ট জালের বিস্তার বেড়েছে: মৎস্যমন্ত্রী

চাঁদপুরের বড় স্টেশন মোলহেড এলাকায় ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬’ এর উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা।

জাটকা নিধনে কারেন্ট জালের বিস্তার গত ১০-১৫ বছরে অনেক বেড়েছে বলে মন্তব্য করেছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে চাঁদপুরের বড় স্টেশন মোলহেড এলাকায় ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

আরো পড়ুন:

মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, “নেট ফ্যাক্টরিগুলোকে অনুমোদন দেওয়া হয়েছে শুধুমাত্র জাল তৈরি করার জন্য। কিছু অসাধু লোক অবৈধভাবে কারেন্ট জাল তৈরি করছেন। এর বিরুদ্ধে প্রশাসনের অভিযান চলছে।” 

তিনি বলেন, “সারা বিশ্বে ইলিশের জন্য বাংলাদেশের বিশেষ পরিচিতি রয়েছে। তাই সরকার চায়, বাংলাদেশে প্রতিবছর ২০ লাখ মেট্রিক টন ইলিশ উৎপাদন হবে।”

মন্ত্রী বলেন, “নদী দূষণের ফলে এই দেশের অনেক ক্ষতি করছে। যে কোনো অবস্থাতেই নদীর দূষণ কমাতে সরকার বদ্ধপরিকর।”

এসময় উপস্থিত ছিলেন- চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ দেলোয়ার হোসেন, জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, পুলিশ সুপার মো. রবিউল হাসান।

ঢাকা/অমরেশ/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়