খাগড়াছড়িতে বৈসাবি শোভাযাত্রা
খাগড়াছড়ি প্রতিনিধি || রাইজিংবিডি.কম
বৈসাবি শোভাযাত্রা
পার্বত্য চট্টগ্রামের প্রধান সামাজিক উৎসব ‘বৈসাবি’ উপলক্ষে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে তিন দিনব্যাপী অনুষ্ঠানমালা শুরু হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে জেলার প্রধানতম শোভাযাত্রার মাধ্যমে বৈসাবি কর্মসূচির সূচনা করা হয়। জেলা পরিষদ প্রাঙ্গন থেকে কবুতর ও বেলুন উড়িয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন করেন পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা।
এসময় জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা মো. নোমান হোসেন, জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সাজিয়া তাহের, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহফুজ, অতিরিক্ত পুলিশ সুপার সাহাদাত হোসেনসহ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বর্ণিল শোভাযাত্রাটি জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে টাউন হল প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। ঐতিহ্যবাহী বর্ণিল পোশাক, অলংকার এবং বাদ্যযন্ত্র নিয়ে শোভাযাত্রায় অংশ নেন হাজারো পাহাড়ি-বাঙালি। শোভাযাত্রায় জেলার বিভিন্ন সম্প্রদায় ও জনগোষ্ঠীর নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য ফুটিয়ে তোলা হয়। যেখানে চাকমা, মারমা ও ত্রিপুরাদের নানা সাংস্কৃতিক পরিবেশনা ছিল। এছাড়াও মারমাদের ঐতিহ্যবাহী পানি খেলা ও ডিসপ্লে প্রদর্শনী করা হয়।
আগামী ১২ এপ্রিল চাকমাদের ফুল বিঝুর মধ্যে দিয়ে পাহাড়ে বর্ষবরণ উৎসব ‘বৈসাবি’ শুরু হবে।
ঢাকা/রূপায়ন/ফিরোজ
হরমুজ প্রণালি নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভোট আজ