ঢাকা     সোমবার   ২৫ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ১১ ১৪৩৩ || ৯ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

জেরিন খানের মা মারা গেছেন

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৮, ৮ এপ্রিল ২০২৬   আপডেট: ১১:৩৯, ৮ এপ্রিল ২০২৬
জেরিন খানের মা মারা গেছেন

মায়ের সঙ্গে জেরিন খান

বলিউড অভিনেত্রী জেরিন খানের মা মারা গেছেন। বুধবার (৮ এপ্রিল) সকালে মুম্বাইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পারভীন খান। ইন্ডিয়া টুডে এ খবর প্রকাশ করেছে।    

পারভীন খানের মৃত্যুর খবর জানিয়ে জেরিন খানের টিম একটি বিবৃতি দিয়েছে। তাতে বলা হয়েছে, “আমরা দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আমাদের প্রিয় মিস পারভীন খান, জেরিন খান ও সানা খানের মা, ৮ এপ্রিল শান্তিপূর্ণভাবে পরলোকগমন করেছেন।” 

আরো পড়ুন:

আজ সকাল ১০টায় পারভীন খানকে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে বলে জানা গেছে। 

নিউজ১৮ এক প্রতিবেদনে জানিয়েছে, জেরিন খানের মা বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। গত কয়েক মাসে কয়েকবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়। কিছুটা সুস্থ হলে বাড়ি ফিরেন। এভাবেই চলছিল পারভীন খানের দিনকাল। সবশেষ চিরতরে পাড়ি জমালেন তিনি। 

২০১০ সালে ‘বীর’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে জেরিন খানের। এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করেন সালমান খান। সিনেমাটি মুক্তির পর আলোচনায় উঠে আসেন জেরিন। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘হাম ভি আকেলে তুম ভি আকেলে’। ২০২১ সালে মুক্তি পায় এটি।

ঢাকা/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়