ঢাকা     বৃহস্পতিবার   ০৯ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২৬ ১৪৩২ || ২০ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে ইরানের নতুন নির্দেশনা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪৬, ৯ এপ্রিল ২০২৬   আপডেট: ০৯:৪৯, ৯ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে ইরানের নতুন নির্দেশনা

হরমুজ প্রণালি দিয়ে বিশ্বের মোট তেলের এক-পঞ্চমাংশ পরিবাহিত হয়

ইরান বৃহস্পতিবার (৮ এপ্রিল) হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজগুলোর জন্য বিকল্প রুটের ঘোষণা দিয়েছে। গুরুত্বপূর্ণ এই জলপথের মূল অংশে জাহাজ বিধ্বংসী মাইনের ঝুঁকির কথা উল্লেখ করে দেশটি এই সিদ্ধান্ত নিয়েছে। খবর রোয়া নিউজের।

তেহরান সাময়িকভাবে হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে সম্মত হয়েছে, যার মধ্য দিয়ে সাধারণত বিশ্বের মোট তেলের এক-পঞ্চমাংশ পরিবাহিত হয়। দুই সপ্তাহের একটি যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

আরো পড়ুন:

বৃহস্পতিবার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইএসএনএ-তে প্রকাশিত এক বিবৃতিতে ইরানের সামরিক বাহিনীর এলিট ইউনিট আইআরজিসির নৌবাহিনী জানায়, হরমুজ প্রণালি পার হওয়ার পরিকল্পনা করা সমস্ত জাহাজকে মাইনের সঙ্গে সম্ভাব্য সংঘর্ষ এড়াতে তেহরানের প্রস্তাবিত দুটি বিকল্প রুট অনুসরণ করতে হবে।

বিবৃতিতে বলা হয়, “পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে সামরিক উত্তেজনা ও বিভিন্ন জাহাজ বিধ্বংসী মাইনের কবলে পড়ার ঝুঁকির কথা বিবেচনা করে, প্রণালি অতিক্রম করতে ইচ্ছুক সকল জাহাজকে অবশ্যই আইআরজিসি নৌবাহিনীর সঙ্গে সমন্বয় করতে হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিকল্প রুটগুলো ব্যবহার করতে হবে।” 

বিবৃতিতে আরও যোগ করা হয়, এই ব্যবস্থার লক্ষ্য হলো, “সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করা এবং সমুদ্র মাইনের সঙ্গে সম্ভাব্য সংঘর্ষ রোধ করা।”

ঢাকা/ফিরোজ

সর্বশেষ

পাঠকপ্রিয়