ঢাকা     বৃহস্পতিবার   ০৯ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২৬ ১৪৩২ || ২০ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

মেডিকেল প্রতিবেদক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪২, ৯ এপ্রিল ২০২৬  
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

ঢাকার যাত্রাবাড়ীতে রাস্তা পারাপারের সময় গাড়ির ধাক্কায় অজ্ঞাত এক যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দিবাগত রাত প্রায় ৩টার দিকে যাত্রাবাড়ীর আসমা পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ৪টার দিকে মৃত ঘোষণা করেন।

আরো পড়ুন:

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) এরফান জানান, খবর পেয়ে আসমা পেট্রোল পাম্পের সামনে সড়ক থেকে ওই যুবককে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করা হয়। পরে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, স্থানীয়দের বরাতে জানা গেছে, যুবকটি রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি অজ্ঞাত গাড়ি তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ জানায়, নিহতের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ঘাতক গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে। তথ্যপ্রযুক্তির সহায়তায় নিহতের পরিচয় নিশ্চিতের উদ্যোগ নেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়