ঢাকা     শনিবার   ১১ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২৮ ১৪৩২ || ২২ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

‘রক্ষিতা’ বলে কাকে খোঁচা দিলেন হিরণের প্রথম স্ত্রী

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩০, ৯ এপ্রিল ২০২৬   আপডেট: ১৬:৪৭, ৯ এপ্রিল ২০২৬
‘রক্ষিতা’ বলে কাকে খোঁচা দিলেন হিরণের প্রথম স্ত্রী

দ্বিতীয় স্ত্রী ঋত্বিকা ও প্রথম স্ত্রী অনিন্দিতা, কন্যা নাইসার সঙ্গে হিরণ (বাঁ থেকে)

ভারতীয় বাংলা সিনেমার চিত্রনায়ক ও বিজেপির বিধায়ক হিরণ চ্যাটার্জি। ব্যক্তিগত জীবনে অনিন্দিতা চ্যাটার্জির সঙ্গে ঘর বাঁধেন। তাদের ২৫ বছরের দাম্পত্য জীবনে নাইসা নামে একটি কন্যাসন্তান রয়েছে; যার বয়স ১৯ বছর।  

গত ২০ জানুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি প্রকাশ করে দ্বিতীয় বিয়ের ঘোষণা দেন হিরণ। তার দ্বিতীয় স্ত্রীর নাম ঋত্বিকা গিরি। ২১ বছর বয়সি ঋত্বিকা পেশায় একজন মডেল। হিরণের দ্বিতীয় বিয়েকে ‘অবৈধ’ বলে মন্তব্য করেন অনিন্দিতা। কারণ হিরণের সঙ্গে তার এখনো বিবাহবিচ্ছেদ হয়নি। এবার ‘রক্ষিতা’ বলে খোঁচা দিলেন অনিন্দিতা। 

আরো পড়ুন:

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে অনিন্দিতা চ্যাটার্জি তার ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। তাতে তিনি লেখেন, “রক্ষিতার নাম উল্লেখ করেছে কি? ভারতীয় সংবিধান কি সেটা করতে বলবে?” এ পোস্টের মন্তব্যের ঘরে ‘রক্ষিতা’ শব্দের অর্থ ব্যাখ্যা করেছেন। তবে পোস্টটিতে হিরণ কিংবা তার দ্বিতীয় স্ত্রী ঋত্বিকা গিরির নাম উল্লেখ করেননি অনিন্দিতা। কিন্তু নেটিজেনরা দুইয়ে দুইয়ে চার মেলাতে ভুল করেননি। তাদের দাবি—ঋত্বিকা গিরিকে রক্ষিতা বলেছেন অনিন্দিতা। 

হিরণের সঙ্গে ঋত্বিকার বিয়েকে ইলিগ্যাল বলে মন্তব্য করেছেন অনিন্দিতা। এর আগে বিষয়টি নিয়ে ঋত্বিকা বলেন, “যদি মনে হয় এটা (বিয়ে) অবৈধ, তাহলে আমার একটাই কথা—উনাকে লিগ্যাল পদক্ষেপ নিতে বলেন। এরপর এ বিষয়ে আমার কিছু বলার নেই।” 

কিছুদিন পরই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। এত বিতর্কের মধ্যেও বিজেপির টিকিট পেয়েছেন হিরণ চ্যাটার্জি। তবে উলুবেড়িয়ার ভূমিপুত্র হিরণকে তার নিজের জেলা থেকে সরিয়ে, হাওড়ার শ্যামপুর থেকে টিকিট দেওয়া হয়েছে। এখন দেখার বিষয় এত বিতর্কের মাঝেও হিরণ বিজয়ী হতে পারেন কিনা!

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়