ঢাকা     শুক্রবার   ১০ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২৮ ১৪৩২ || ২২ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

২ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয়: ইরান

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫৭, ১০ এপ্রিল ২০২৬   আপডেট: ২৩:১১, ১০ এপ্রিল ২০২৬
২ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয়: ইরান

ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ বলেছেন, দুটি মূল শর্ত পূরণ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা শুরু হতে পারে না: লেবাননে যুদ্ধবিরতি বাস্তবায়ন এবং জব্দকৃত ইরানি সম্পদ মুক্তি। শুক্রবার এক্স-এ এক পোস্টে তিনি এ কথা বলেছেন।

বুধবার ৪০ দিনের যুদ্ধ আপাতত বিরতি দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। উভয় দেশ দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। যুদ্ধবিরতির জন্য ইরান যে ১০ দফা শর্ত দিয়েছে তার মধ্যে লেবাননে ইসরায়েলি হামলা বন্ধের বিষয়টিও অন্তর্ভূক্ত রয়েছে। তবে বুধবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন, তারা লেবাননে হামলা চালিয়ে যাবেন। ইসরায়েলি হামলায় ইতিমধ্যে লেবাননে শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছে আরো কয়েক শতাধিক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, লেবাননে হামলা বন্ধ করা যুদ্ধবিরতির শর্তের অংশ নয়। এরই মধ্যে শুক্রবার পাকিস্তানে যুদ্ধবিরতি আলোচনায় বসতে যাচ্ছেন যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধি দল।

আরো পড়ুন:

স্পিকার গালিবফ এক্স-এ তার পোস্টে বলেছেন, “পক্ষগুলোর মধ্যে পারস্পরিকভাবে সম্মত দুটি পদক্ষেপ এখনো বাস্তবায়িত হয়নি: লেবাননে যুদ্ধবিরতি এবং আলোচনা শুরুর আগে ইরানের জব্দকৃত সম্পদ মুক্তি। আলোচনা শুরুর আগে এই দুটি বিষয় অবশ্যই পূরণ করতে হবে।”
 

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়