ইরানে হামলা চালাতে জাহাজে অস্ত্র বোঝাই করা হচ্ছে: ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, পাকিস্তানে আলোচনা ব্যর্থ হলে ইরানের ওপর হামলা চালানোর জন্য মার্কিন যুদ্ধ জাহাজগুলোতে পুনরায় অস্ত্রশস্ত্র বোঝাই করা হচ্ছে। শুক্রবার নিউইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন।
ট্রাম্প বলেছেন, “আমরা নতুন করে প্রস্তুতি নিচ্ছি। আমরা জাহাজগুলোতে সেরা গোলাবারুদ, এ যাবৎকালের সেরা অস্ত্র বোঝাই করছি- আমরা আগে যা ব্যবহার করেছি এবং যা দিয়ে আমরা সবকিছু তছনছ করে দিয়েছি, তার চেয়েও ভালো।”
তিনি আরো বলেন, “এবং যদি কোনো চুক্তি না হয়, আমরা সেগুলো ব্যবহার করব এবং আমরা সেগুলো অত্যন্ত কার্যকরভাবে ব্যবহার করব।”
আলোচনা সফল হবে কিনা জানতে চাইলে ট্রাম্প বলেন, “আমরা প্রায় ২৪ ঘণ্টার মধ্যেই তা জানতে পারব। আমরা শিগগিরই জানতে পারব।”
ঢাকা/শাহেদ
গভর্নর পদের ৬৭ বছরের বয়সসীমা তুলে দিয়ে বিল পাস