ঢাকা     শনিবার   ১১ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২৮ ১৪৩২ || ২২ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

মুরগির খামারে মিলল ৫ লাখ পিস ইয়াবা

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩৮, ১০ এপ্রিল ২০২৬   আপডেট: ২২:৪১, ১০ এপ্রিল ২০২৬
মুরগির খামারে মিলল ৫ লাখ পিস ইয়াবা

কক্সবাজারের টেকনাফে একটি মুরগির খামার থেকে প্রায় ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। তবে, এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত ১১টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী এলাকায় অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়।

টেকনাফ থানার ওসি সাইফুল ইসলাম বলেন, “মিয়ানমার থেকে মাদকের একটি বড় চালান দেশে প্রবেশ করেছে—এমন তথ্যের ভিত্তিতে পুলিশের একটি দল রঙ্গিখালী এলাকায় নুরুল হোসাইনের মুরগির খামারে অভিযান চালায়। অভিযানকালে খামারের একটি ছোট কক্ষের ভেতরে কাঠের নিচে লুকানো অবস্থায় দুটি বস্তা উদ্ধার করা হয়। পরে বস্তা দুটি খুলে গণনা করে ৫০টি ইট সদৃশ ইয়াবার প্যাকেট পাওয়া যায়, যার পরিমাণ প্রায় ৫ লাখ পিস।”

তিনি আরো বলেন, “পুলিশের উপস্থিতি টের পেয়ে খামার মালিক নুরুল হোসাইন পালিয়ে যান। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।”

ঢাকা/তারেকুর/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়