ঢাকা     রোববার   ৩১ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ১৭ ১৪৩৩ || ১৪ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

মন্ত্রীর নাতির সঙ্গে তারার প্রেম ভাঙার কারণ কী?

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:১৯, ৩১ মে ২০২৬   আপডেট: ০৮:২১, ৩১ মে ২০২৬
মন্ত্রীর নাতির সঙ্গে তারার প্রেম ভাঙার কারণ কী?

তারা সুতারিয়া, বীর পাহাড়িয়া

‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’খ্যাত বলিউড অভিনেত্রী তারা সুতারিয়া। ভারতের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার শিন্ডের নাতি, অভিনেতা বীর পাহাড়িয়ার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন। অবসর যাপনের জন্য বিদেশেও উড়ে গিয়েছেন এই যুগল। চলতি বছরের শুরুতে তাদের বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসে। 

বিচ্ছেদ নিয়ে তারা-বীর কেউই কোনো মন্তব্য করেননি। ফলে নানারকম চর্চা হয়েছে। শোনা যায়, গায়ক এপি ধিলনের সঙ্গে ভিডিও ভাইরাল হওয়ার কারণে বীর-তারার প্রেম ভেঙেছে। কিন্তু নতুন খবর হলো—মতপার্থক্য থেকে আলাদা হয়েছেন এই যুগল। 

আরো পড়ুন:

তারা-বীরের কেন বিচ্ছেদ হলো?
বেশ কিছুদিন ধরেই তারা সুতারিয়া ও বীর পাহাড়িয়ার প্রেমের সম্পর্কে সমস্যা চলছিল। সূত্রের বরাত দিয়ে সিয়াসাত ডটকম জানান, বীর পাহাড়িয়ার জীবনযাপন ও ব্যক্তিগত পরিসরে বেশ কিছু পরিবর্তন চাইছিলেন তারা সুতারিয়া। বীর পাহাড়িয়ার বাড়ির সাজসজ্জা, বন্ধু-বান্ধব, এমনকি কার সঙ্গে যোগাযোগ রাখবেন—এসব বিষয়েও পরিবর্তন আনতে চেয়েছিলেন তারা। কিছু কিছু সূত্র দাবি করেছে—তারা সুতারিয়া সবকিছু নিজের মতো করে দেখতে পছন্দ করেন।

তবে কোনো কোনো প্রতিবেদনে জানানো হয়েছে, তারা সুতারিয়ার এমন আচরণ দেখে, বীরের কাছের বন্ধুরা তাকে নিজের স্বকীয়তা ধরে রাখার পরামর্শ দিয়েছিলেন। বন্ধুদের পরামর্শ অগ্রাহ্য করে তারার সঙ্গে সম্পর্ক টিকিয়ে রাখার অনেক চেষ্টা করেন বীর। তারপরও কোনো কাজে আসেনি। তারার সঙ্গে বীর পাহাড়িয়ার সম্পর্ক ভেঙে যাওয়ার পর সংবাদমাধ্যমের দাবিকৃত কারণ নিয়ে মুখ খুলেননি এই যুগল।
 
এপি ধিলন-তারার ভাইরাল ভিডিও 
২০২৫ সালের শেষ দিকে মুম্বাইয়ে এপি ধিলনের কনসার্টের মঞ্চে উঠেন তারা সুতারিয়া। মূলত, এরপর বিচ্ছেদের গুঞ্জন জোরালো হয়। ভিডিওটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিশেষ করে, একটি ভিডিও ক্লিপে তারাকে গায়কের সঙ্গে ঘনিষ্ঠভাবে দেখা যাওয়ায় অন্তর্জালে ব্যাপক আলোচনা শুরু হয়। ভক্তরা কনসার্টে বীর পাহাড়িয়ার প্রতিক্রিয়াও লক্ষ্য করেন, যা গুঞ্জনের আগুনে ঘি হিসেবে কাজ করে। পরে অনলাইন ট্রলিং নিয়ে নীরবতা ভাঙেন তারা। ওই ঘটনার সঙ্গে জড়িত বেশ কিছু গুজব উড়িয়ে দেন এই অভিনেত্রী।

তারা সুতারিয়ার নতুন প্রেম
বীর পাহাড়িয়ার সঙ্গে বিচ্ছেদের চর্চার মাঝে নতুন করে যুক্ত হয়েছেন অভিনেতা আদিত্য রায় কাপুর। গুঞ্জন উড়ছে, আদিত্যর সঙ্গে নতুন করে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন তারা সুতারিয়া। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেননি তারা কিংবা আদিত্য। 

তারার অন্য প্রেমিকেরা
এর আগে অভিনেতা আদর জেইনের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন তারা সুতারিয়া। সুযোগ পেলেই এ জুটিও ছুটি কাটাতে উড়ে যেতেন বিদেশে। ছুটি কাটানোর ছবিও ভাইরাল হয়েছিল অন্তর্জালে। তবে ২০২৩ সালের জানুয়ারিতে ভেঙে যায় এই সম্পর্ক। এরপর গুঞ্জন চাউর হয়, ‘জিসম টু’খ্যাত অভিনেতা অরুণোদয় সিংয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তারা। যদিও এ নিয়ে কোনো কথা বলেননি এই যুগল।

ঢাকা/শান্ত/লিপি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়