ঢাকা     শনিবার   ১১ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২৮ ১৪৩২ || ২২ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

খোকসায় ‘কবরস্থান’ নিয়ে সংঘর্ষে আহত ১৫

কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২৮, ১০ এপ্রিল ২০২৬  
খোকসায় ‘কবরস্থান’ নিয়ে সংঘর্ষে আহত ১৫

কুষ্টিয়ার খোকসায় কবরস্থান নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। শুক্রবার (১০ এপ্রিল) সকালে উপজেলার গোপগ্রাম ইউনিয়নের সাতপাখিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, প্রায় ১৬ বিঘা জমির ওপর প্রতিষ্ঠিত শতবর্ষী সাতপাখিয়া কবরস্থান। কবরস্থানের নিয়ন্ত্রণ নিয়ে সাতপাখিয়া ও বরইচাড়া গ্রামের বাসিন্দাদের মধ্যে বিরোধ চলছিল। শুক্রবার কবরস্থানের মাটি ভরাটকে কেন্দ্র দুপক্ষ সংঘর্ষে জড়ায়। এতে ১৫ জন আহত হয়েছেন।

আরো পড়ুন:

সাতপাখিয়া গ্রামের বাসিন্দা সুজন শেখ বলেন, “সকালে কবরস্থানের নিচু জমি ভরাটের জন্য মাটি দেওয়া হচ্ছিল। এ সময় বড়ইচারা গ্রামের প্রায় ২০০-৩০০ জন লাঠিসোঁটা, ধারালো অস্ত্র নিয়ে এগিয়ে আসে। পরে উভয় গ্রামের লোকজন সংঘর্ষে জড়ায়।”

বরইচাড়া গ্রামের বাসিন্দা ফিরোজ আলী বলেন, “সম্প্রতি সাতপাখিয়া গ্রামের লোকজন গোপনে কবরস্থানের কিছু গাছ বিক্রি করে দেন। এমনকি বিষয়টি আমাদের জানানো পর্যন্ত হয়নি। এ নিয়ে ক্ষোভ থেকে সংঘর্ষের ঘটনা ঘটেছে।”

খোকসা থানার ওসি মোশাররফ হোসেন বলেন, “কবরস্থান নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন। এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ঢাকা/কাঞ্চন/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়