ঢাকা     শনিবার   ১১ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২৮ ১৪৩২ || ২২ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

২০০ টাকায় দেখা যাবে নিউ জিল্যান্ড সিরিজ, টিকিট বিক্রি শুরু আজ সন্ধ্যায়

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২০, ১১ এপ্রিল ২০২৬   আপডেট: ১৩:২২, ১১ এপ্রিল ২০২৬
২০০ টাকায় দেখা যাবে নিউ জিল্যান্ড সিরিজ, টিকিট বিক্রি শুরু আজ সন্ধ্যায়

বাংলাদেশ-নিউ জিল্যান্ড সিরিজ সামনে রেখে টিকিট বিক্রির পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এবারও আগের ধারাবাহিকতা ধরে রেখে অনলাইনে টিকিট কেনার ব্যবস্থা রাখা হয়েছে। সর্বনিম্ন ২০০ টাকায় মাঠে বসে খেলা দেখার সুযোগ পাচ্ছেন দর্শকরা।

বোর্ডের ঘোষণায় জানানো হয়েছে, আজ শনিবার সন্ধ্যা ৬টা থেকে অনলাইনে টিকিট বিক্রি শুরু হবে। নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে দর্শকদের টিকিট সংগ্রহ করতে হবে। সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ১৭ এপ্রিল মিরপুরে।

আরো পড়ুন:

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টিকিটের দাম ধাপে ধাপে নির্ধারণ করা হয়েছে। ইস্টার্ন গ্যালারির টিকিট ২০০ টাকা রাখা হয়েছে, যা সবচেয়ে কম। নর্দার্ন গ্যালারি ও শহীদ আবু সাঈদ স্ট্যান্ডের জন্য দিতে হবে ৪০০ টাকা। শহীদ জুয়েল ও শহীদ মুশতাক স্ট্যান্ডের টিকিট ৬০০ টাকা। এছাড়া আন্তর্জাতিক গ্যালারি ও লাউঞ্জের জন্য নির্ধারণ করা হয়েছে ১৫০০ টাকা। আর গ্র্যান্ড স্ট্যান্ডে বসে খেলা দেখতে হলে খরচ করতে হবে ২৫০০ টাকা।

শুধু ঢাকাতেই নয়, সিরিজের কিছু ম্যাচ হবে চট্টগ্রামেও। সেখানেও টিকিটের মূল্য কাঠামো প্রায় একই রাখা হয়েছে। ইস্টার্ন গ্যালারিতে ২০০ টাকা, ওয়েস্টার্ন গ্যালারিতে ৩০০ টাকা। শহীদ আবু সাঈদ স্ট্যান্ডের জন্য ৬০০ টাকা নির্ধারণ করা হয়েছে। আর গ্র্যান্ড স্ট্যান্ড ও রুফ টপ গ্যালারির টিকিটের দাম ২৫০০ টাকা।

দর্শকরা অনলাইনে টিকিট কিনতে পারবেন এই ঠিকানায়: https://www.gobcbticket.com.bd/en

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়