ষোলশহরে শপিং কমপ্লেক্সের আগুন নিয়ন্ত্রণে
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম
ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে
চট্টগ্রামের ষোলশহরে শপিং কমপ্লেক্সে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
শনিবার (১১ এপ্রিল) সকাল ১০টার দিকে ষোলশহর ২ নম্বর গেট শপিং কমপ্লেক্সের নিচতলায় আগুন লাগে। বেলা সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিস বিভাগের সহকারী পরিচালক জসিম উদ্দিন জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের মোট ৫টি ইউনিট কাজ করে। আগুন ছড়িয়ে পড়ার আগেই নিয়ন্ত্রণে আনতে সক্ষম হওয়ায় বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পেয়েছে শপিং কমপ্লেক্সটি। আগুনে নিচতলার কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
ঢাকা/রেজাউল/ইভা