ময়মনসিংহে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২
ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় মাইজবাগ গুরুস্তান মাদ্রাসা এলাকায় অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে দুইজন নিহত হয়।
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশা ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। একজন গুরুতর আহত হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) বিকাল সাড়ে ৫টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কে উপজেলার মাইজবাগ গুরুস্তান মাদ্রাসা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, উপজেলার রাজিবপুর ইউনিয়নের বাসিন্দা হাজির উদ্দিন (৬৫) এবং মাইজবাগ এলাকার আব্দুল আলিমের ছেলে জাহিদ (১৮)।
ইশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা রাম প্রসাদ পাল দুর্ঘটনায় দুইজনের মৃত্যুর তথ্য জানিয়েছেন।
পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, যাত্রীবাহী অটোরিকশা ঈশ্বরগঞ্জ থেকে নান্দাইলের দিকে যাচ্ছিল। রাস্তায় ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের মাইজবাগ গুরুস্তান মাদ্রাসা এলাকায় বিপরীতদিক থেকে আসা দ্রুতগতির মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। মোটরসাইকেল আরোহী জাহিদ ও অটোরিশার যাত্রী হাজির উদ্দিন ঘটনাস্থলে মারা যায়। গুরুতর আহত একজনকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা রাম প্রসাদ পাল বলেন, লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজম বলেন, এ দুর্ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকা/মিলন/বকুল
বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দিলো ক্রীড়া পরিষদ, ৩ মাসের মধ্যে নির্বাচন, অ্যাডহক কমিটির প্রধান তামিম ইকবাল