ঢাকা     শনিবার   ১১ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২৮ ১৪৩২ || ২২ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ইরান ইস্যুতে ট্রাম্প তার কূটনীতিকদের কথা কতটা শোনেন?

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১২, ৯ এপ্রিল ২০২৬   আপডেট: ১২:১৫, ৯ এপ্রিল ২০২৬
ইরান ইস্যুতে ট্রাম্প তার কূটনীতিকদের কথা কতটা শোনেন?

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বর্তমানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের খুবই ঘনিষ্ঠ ও বিশ্বস্ত একজন ব্যক্তি হিসেবে পরিচিত। ট্রাম্পের প্রশাসনে রুবিওর অবস্থান বেশ শক্তিশালী, যার ফলে পররাষ্ট্রনীতি এবং কৌশল নির্ধারণে তার বড় ধরনের প্রভাব রয়েছে বলে মনে করা হয়। কিন্তু প্রশ্ন উঠেছে, ইরানের মতো সংবেদনশীল ইস্যুতে ট্রাম্প আসলে কার কথা শুনছেন?

বৃহস্পতিবার (৯ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন আল-জাজিরার ওয়াশিংট ডিসি সংবাদদাতা ম্যানুয়েল রাপালো।

আরো পড়ুন:

প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প প্রশাসনের অভ্যন্তরীণ সূত্রগুলোর মতে, নীতি নির্ধারণের ক্ষেত্রে ট্রাম্প শেষ পর্যন্ত নিজের সিদ্ধান্তের ওপরই অটল থাকেন। যদিও পররাষ্ট্রমন্ত্রী রুবিও তার খুবই আস্থাভাজন, তবুও ট্রাম্পের কাজের ধরন অনেকটা ‘টপ-ডাউন’ বা ওপর থেকে চাপিয়ে দেওয়া সিদ্ধান্তের মতো। ট্রাম্প নিজেই একাধিকবার বলেছেন যে, অনেক ক্ষেত্রে তিনি তার ‘নিজের সহজাত প্রবৃত্তি’ অনুযায়ী কাজ করেন।

ট্রাম্প দীর্ঘদিন ধরে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর প্রতি অবিশ্বাস প্রকাশ করে আসছেন। তিনি এখানকার পেশাদার কূটনীতিকদের প্রতিও সংশয় প্রকাশ করেছেন। যার ফলে বলা চলে, ইরান ইস্যুতে ট্রাম্পের কৌশল ও সমঝোতার ধরণ কোনো ঐক্যমত্য বা সম্মিলিত আলোচনার ভিত্তিতে নয়, বরং তার নিজস্ব চিন্তাপ্রসূত।

এই পরিস্থিতি নিয়ে পেশাদার কূটনীতিক ও গোয়েন্দা কর্মকর্তাদের মধ্যে কিছুটা হতাশা বিরাজ করছে। কারণ তারা মাঝে মধ্যেই দেখছেন যে, নীতি-বিশেষজ্ঞদের উপেক্ষা করা হচ্ছে, গোয়েন্দা কর্মকর্তাদের উপেক্ষা করা হচ্ছে, এবং আরও গুরুত্বপূর্ণভাবে, পেশাদার কূটনীতিকদের আমলে নেওয়া হচ্ছে না।

তাদের মতে, গুরুত্বপূর্ণ কৌশল নির্ধারণের সময় যখন পেশাদার অভিজ্ঞতা ও গোয়েন্দা তথ্য উপেক্ষা করা হয়, তখন দীর্ঘমেয়াদি লক্ষ্য অর্জন বাধাগ্রস্ত হতে পারে।

ঢাকা/ফিরোজ

সর্বশেষ

পাঠকপ্রিয়