ঢাকা     বুধবার   ০৮ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২৫ ১৪৩২ || ১৯ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

কী আছে ইরানের ১০ দফা প্রস্তাবে   

আন্তর্জাতিক ডেস্ক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫৬, ৮ এপ্রিল ২০২৬  
কী আছে ইরানের ১০ দফা প্রস্তাবে   

ব্যাপক উদ্বেগ ও উৎকণ্ঠার পর অবশেষে শর্তসাপেক্ষে দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান।

মঙ্গলবার (৭ এপ্রিল) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, যদি হরমুজ প্রণালি অবিলম্বে ও নিরাপদে পুনরায় চালু করা হয়, তাহলে তিনি ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রে বোমা হামলা দুই সপ্তাহের জন্য স্থগিত রাখবেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “পাকিস্তান সরকারের অনুরোধ এবং ইরানের পক্ষ থেকে পাওয়া ১০ দফার একটি প্রস্তাবের ভিত্তিতে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। আমরা বিশ্বাস করি, এই প্রস্তাব আলোচনার একটি কার্যকর ভিত্তি হতে পারে।” 

ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল এ বিষয়ে একটি সারসংক্ষেপ প্রকাশ করেছে, যেখানে এ দাবিগুলো উল্লেখ রয়েছে
. আগ্রাসন না চালানোর নিশ্চয়তা  
. হরমুজ প্রণালিতে ইরানের নিয়ন্ত্রণ অব্যাহত রাখা
. ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকারের স্বীকৃতি
. সব ধরনের প্রাথমিক ও গৌন নিষেধাজ্ঞা তুলে নিতে হবে, পাশাপাশি বোর্ড অব গভর্নরস ও নিরাপত্তা পরিষদের প্রস্তাবগুলো বাতিল করা
. ইরানের ‘প্রতিরোধ অক্ষদের’ সব অংশের বিরুদ্ধে যুদ্ধ বন্ধ করা
.  জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ও আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার ইরানবিরোধী প্রস্তাব বাতিল
. ইরানকে সম্পূর্ণ ক্ষতিপূরণ দিতে হবে
. এই অঞ্চল থেকে মার্কিন যুদ্ধ বাহিনী প্রত্যাহার এবং লেবাননসহ সব রণাঙ্গনে সংঘাত বন্ধ করা।

ঢাকা/ইভা  

সর্বশেষ

পাঠকপ্রিয়