ঢাকা     শুক্রবার   ১০ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২৭ ১৪৩২ || ২১ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বুড়িমারী সীমান্তে মর্টার শেল সদৃশ বস্তু উদ্ধার

লালমনিরহাট সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৪, ১০ এপ্রিল ২০২৬  
বুড়িমারী সীমান্তে মর্টার শেল সদৃশ বস্তু উদ্ধার

উদ্ধার হওয়া মর্টার শেল সদৃশ বস্তু।

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্ত থেকে মর্টার শেল সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে উপজেলার বুড়িমারী ইউনিয়নের বামনদল এলাকার ৮৩৭/১ এস সীমান্ত পিলারের নিকটবর্তী একটি ফসলি জমি থেকে বস্তুটি উদ্ধার হয়।

আরো পড়ুন:

স্থানীয় সূত্রে জানা গেছে, বামনদল গ্রামের বাসিন্দা সাজু বাড়ির পাশের ফসলি জমিতে কাজ করতে যান। এ সময় তিনি মাটির নিচে পরিত্যক্ত অবস্থায় একটি পুরোনো মর্টার শেল সদৃশ বস্তু দেখতে পান। বিষয়টি জানাজানি হলে, তিস্তা ব্যাটালিয়ন-৬১ (বিজিবি) এর বুড়িমারী বিওপির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পুলিশকে খবর দেয়। পুলিশ বস্তুটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক বলেন, ‍“ঘটনাস্থল থেকে মর্টার শেলটি উদ্ধার করা হয়েছে। এটি বর্তমানে থানা হেফাজতে রয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অবলম্বন করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় এটি ধ্বংস করা হবে।”

ঢাকা/সিপন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়