ঢাকা     বৃহস্পতিবার   ১৮ জুন ২০২৬ ||  আষাঢ় ৪ ১৪৩৩ || ২ মহররম ১৪৪৮ হিজরি

Risingbd Online Bangla News Portal

গাংনীতে বোমা সদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার

মেহেরপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৪, ৩ মে ২০২৬  
গাংনীতে বোমা সদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার

মেহেরপুরের গাংনী উপজেলায় একটি বোমা সদৃশ বস্তু ও রহস্যজনক চিরকুট উদ্ধার করেছে পুলিশ। 

আরো পড়ুন:

রবিবার (৩ মে) সকালে উপজেলার চর গোয়াল গ্রামের মাথাভাঙ্গা নদীর পাশ থেকে এসব উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, সকালে নদীর পাড়ে একটি পরিত্যক্ত বস্তু পড়ে থাকতে দেখে তাদের সন্দেহ হয়। পরে কাছে গিয়ে সেটিকে বোমা সদৃশ মনে হলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে গাংনী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তুটি এবং একটি চিরকুট উদ্ধার করে থানায় নিয়ে যায়।

তবে চিরকুটে কী লেখা ছিল, তাৎক্ষণিকভাবে সে বিষয়ে কিছু জানায়নি পুলিশ।

মটমুড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহা. আয়েজ উদ্দিন বলেন, “চর গোয়াল গ্রামের মোশাররফের বাড়ির কাছে বোমা সদৃশ বস্তুটি পাওয়া গেছে। কাউকে ভয়ভীতি দেখানোর উদ্দেশ্যে কেউ এটি সেখানে রেখে যেতে পারে। পরে প্রশাসন এসে বস্তুটি নিয়ে যায়।”

গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন বলেন, “সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।”
 

ঢাকা/ফারুখ/ইভা 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়