ঢাকা     বৃহস্পতিবার   ১৮ জুন ২০২৬ ||  আষাঢ় ৪ ১৪৩৩ || ২ মহররম ১৪৪৮ হিজরি

Risingbd Online Bangla News Portal

ভারতে পাচারের সময় রসুন ও ইউরিয়া সার উদ্ধার 

রাঙামাটি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৫, ১৮ জুন ২০২৬  
ভারতে পাচারের সময় রসুন ও ইউরিয়া সার উদ্ধার 

উদ্ধার হওয়া রসুন ও আচার।

রাঙামাটির সীমান্তবর্তী হরিণা দিয়ে নদীপথে ভারতে পাচারের সময় চায়না রসুন ও ইউরিয়া সার উদ্ধার করেছে ছোট হরিণা ১২ বিজিবি টহল দল। বৃহস্পতিবার (১৮ জুন) সকালে নদীপথে সীমান্ত দিয়ে ইঞ্জিনচালিত বোটে পাচারের সময় উদ্ধার করা হয়।

আরো পড়ুন:

ছোট হরিণা বিজিবি সূত্র জানায়, নদীপথে বাংলাদেশ থেকে ভারতে অবৈধভাবে কিছু যাবে— এমন গোপন সংবাদের ভিত্তিতে টহল জোরদার করা হয়। এ সময় ইঞ্জিনচালিত বোটে ১৮ বস্তা চায়না রসুন ও ৯ বস্তা ইউরিয়া সার উদ্ধার করা হয়। 

বিজিবি ছোট হরিণা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ইমরুল কায়েস মেহেদী জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি চোরাচালান বন্ধে বিজিবি কঠোর নজরদারি করছে। কোনো  অবৈধ পণ্য বাংলাদেশ থেকে যাতে সীমান্ত পাড়ি দিতে না পারে, সেজন্য বিজিবি সজাগ রয়েছে। গত মাসে প্রায় ১ হাজার ৫০০ কেজি মতো চায়না রসুন উদ্ধার করা হয়েছে।

ঢাকা/শংকর/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়