ঢাকা     শুক্রবার   ১০ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২৭ ১৪৩২ || ২১ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

তারকাদের নিয়ে সজল খানের ‘স্টারকাস্ট’

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০১, ১০ এপ্রিল ২০২৬  
তারকাদের নিয়ে সজল খানের ‘স্টারকাস্ট’

ঝলমলে আলো, ক্যামেরার ঝিলিক আর তারকাখচিত জীবনের আড়ালে লুকিয়ে থাকে ভিন্ন বাস্তবতা-সংগ্রাম, স্বপ্নভঙ্গ, আবার উঠে দাঁড়ানোর গল্প। সেই অজানা, অলোচিত দিকগুলোই দর্শকদের সামনে তুলে ধরতে আসছে বিজয় টিভির নতুন পডকাস্ট শো ‘স্টারকাস্ট’। 

জনপ্রিয় উপস্থাপক সজল খানের সঞ্চালনায় অনুষ্ঠানটি হতে যাচ্ছে তারকাদের এক খোলামেলা আড্ডার আসর, যেখানে গ্ল্যামারের বাইরের মানুষটিকেই আবিষ্কার করার সুযোগ পাবেন দর্শক। 

আরো পড়ুন:

‘স্টারকাস্ট’-এর প্রতিটি পর্বে অংশ নেবেন দেশের চলচ্চিত্র, নাটক ও সংগীতাঙ্গনের পরিচিত মুখরা। থাকবে নির্ভেজাল আলাপচারিতা, অকপট স্বীকারোক্তি আর জীবনের না বলা গল্প। ক্যারিয়ারের শুরুর লড়াই, সাফল্যের পেছনের অজানা অধ্যায়, ব্যর্থতার কষ্ট কিংবা ব্যক্তিগত জীবনের আবেগ—সবকিছুই উঠে আসবে সহজ, স্বতঃস্ফূর্ত ভাষায়। 

বিজয় টিভি সূত্রে জানা গেছে, প্রতি মাসের প্রথম ও শেষ বৃহস্পতিবার বিকেল ৪টায় প্রচার হবে ‘স্টারকাস্ট’। প্রতিটি পর্বেই নতুন অতিথি নিয়ে হাজির হবে এই আয়োজন, যা দর্শকদের জন্য হয়ে উঠতে পারে তারকাদের অন্যরকম এক জানালায় উঁকি দেওয়ার সুযোগ।

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়