ঢাকা     রোববার   ০৫ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২৩ ১৪৩২ || ১৭ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

সংসদে ফের মাইকে ত্রুটি, ৪০ মিনিট স্থগিত অধিবেশন

জ্যেষ্ঠ প্রতিবেদক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২৭, ৫ এপ্রিল ২০২৬   আপডেট: ১৯:৪১, ৫ এপ্রিল ২০২৬
সংসদে ফের মাইকে ত্রুটি, ৪০ মিনিট স্থগিত অধিবেশন

ছবি সংগৃহীত

জাতীয় সংসদের অধিবেশন চলাকালে আবারও মাইকে ত্রুটি দেখা দেওয়ায় কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। 

আজ রবিবার বিকাল ৫টা ৫৫ মিনিটে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ অধিবেশন ৪০ মিনিটের জন্য মুলতবি ঘোষণা করেন।

আরো পড়ুন:

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের আজ ছিল অষ্টম দিন। বিকেল সাড়ে ৩টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। তখন থেকেই সাউন্ড সিস্টেমে সমস্যা দেখা দেয়। স্পিকার এবং সংসদ সদস্যরা পরস্পরের কথা পরিষ্কারভাবে শুনতে পাচ্ছিলেন না। এ সময় চিফ হুইপ নুরুল ইসলাম মনি সংসদে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেন। 

পরিস্থিতি বিবেচনায় স্পিকার অধিবেশন স্থগিতের ঘোষণা দেন। নির্ধারিত সময় শেষে অধিবেশন পুনরায় শুরু হওয়ার কথা রয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয় গত ১২ মার্চ। অধিবেশনের প্রথম দিনই মাইক বিভ্রাট দেখা দেয়। ওইদিনও সংসদের অধিবেশন কিছু সময়ের জন্য মুলতবি করা হয়েছিল। 

ঢাকা/এএএম//

সর্বশেষ

পাঠকপ্রিয়