ঢাকা     বুধবার   ২০ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ৬ ১৪৩৩ || ৩ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২৯, ১৯ মে ২০২৬  
অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার

সমাজের প্রতিটি স্তরের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব বলে মন্তব্য করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

তিনি বলেন, “দেশ ও সমাজের বিভিন্ন স্তরের অসমতা দূর করতে অল পার্টি ককাস কার্যকর ভূমিকা রাখতে পারে। এর মাধ্যমে উন্নয়নে পিছিয়ে পড়া ও প্রান্তিক জনগোষ্ঠীর অবদানের আনুষ্ঠানিক স্বীকৃতি নিশ্চিত হবে।”

আরো পড়ুন:

সোমবার (১৯ মে) জাতীয় সংসদ ভবনে নিজ কার্যালয়ে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশ এর আহ্বায়ক ও সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে স্পিকার এ কথা বলেন।

সাক্ষাৎকালে তারা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এর শান্তি, ন্যায়বিচার ও শক্তিশালী প্রতিষ্ঠান অভীষ্ট বাস্তবায়নে প্রাতিষ্ঠানিক ও কারিগরি সহায়তা, স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে সরকারের রাজনৈতিক অঙ্গীকার বাস্তবায়নে ককাসের ভূমিকা নিয়ে মতবিনিময় করেন।

এ সময় প্রতিনিধিদলের সদস্য এবং জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঢাকা/এএএম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়