ঢাকা     বুধবার   ২০ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ৬ ১৪৩৩ || ৩ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ইয়াবা বিক্রির সময় আটক বিএনপি নেতা

গাইবান্ধা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩৩, ২০ মে ২০২৬  
ইয়াবা বিক্রির সময় আটক বিএনপি নেতা

আটক ফিরোজ কবির।

গাইবান্ধার ফুলছড়িতে ইয়াবা বিক্রির সময় ফিরোজ কবির নামে এক বিএনপি নেতাকে হাতেনাতে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৯ মে) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার উড়িয়া ইউনিয়নের গুনভরি এলাকা থেকে তাকে আটক করা হয়। 

আরো পড়ুন:

আটক ফিরোজ কবির ফুলছড়ি বিএনপির সদস্য ও দলটির উড়িয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক।

ফুলছড়ি উপজেলা বিএনপির সভাপতি সাদিকুল ইসলাম নান্নু বলেন, “এ ঘটনায় ওই নেতার বিরুদ্ধে অবশ্যই দলীয় সিদ্ধান্ত নেওয়া হবে।”

ফুলছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হুদা জানান, মঙ্গলবার রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গুনভরি এলাকায় অভিযান চালানো হয়। সেখানে ইয়াবা বিক্রির সময় হাতেনাতে ফিরোজ কবিরকে আটক করা হয়। তিনি দীর্ঘদিন থেকেই মাদক কারবারের সঙ্গে জড়িত। তার কাছ থেকে ৯টি ইয়াবা জব্দ করা হয়েছে। 

তিনি জানান, ফিরোজের নামে আগে দুটি মাদকের মামলা আছে। বুধবার (২০ মে) তাকে আদালতে পাঠানো হবে।

ঢাকা/মাসুম/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়