ঢাকা     বুধবার   ২০ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ৬ ১৪৩৩ || ৩ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

চুক্তির জন্য অনুনয় করছে ইরান: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১২, ১৯ মে ২০২৬   আপডেট: ২২:১৩, ১৯ মে ২০২৬
চুক্তির জন্য অনুনয় করছে ইরান: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি ইরানের ওপর নতুন হামলা চালানো থেকে এক ঘণ্টা দূরে ছিলেন, অর্থাৎ এক ঘণ্টা পরেই তার ইরানে হামলার কথা ছিল। তবে মধ্যপ্রাচ্যের দেশগুলোর অনুরোধের পরিপ্রেক্ষিতে তিনি হামলা স্থগিত করেন। মঙ্গলবার (১৯ মে) হোয়াইট হাউসে সাংবাদিকদের তিনি এ কথা বলেছেন।

ট্রাম্প বলেছেন, মার্কিন নৌবাহিনীর জাহাজগুলো ক্ষেপণাস্ত্র ও অন্যান্য অস্ত্রে বোঝাই করা হয়েছে এবং সেগুলো যাওয়ার জন্য প্রস্তুত। যুদ্ধ শেষ করার জন্য একটি শান্তি চুক্তি সম্পাদনের চেষ্টায় মার্কিন সামরিক বাহিনীর হয়তো ইরানের ওপর ‘আরেকটি বড় আঘাত’ হানার প্রয়োজন হতে পারে।

আরো পড়ুন:

মার্কিন প্রেসিডেন্ট দাবি করেছেন, তেহরান একটি চুক্তির জন্য অনুনয়-বিনয় করছে। যদি কোনো চুক্তি না হয়, তাহলে আগামী কয়েক দিনের মধ্যেই একটি নতুন মার্কিন হামলা চালানো হবে।

তিনি বলেছেন, “আসলে, আমি বলতে চাচ্ছি দুই বা তিন দিনের মধ্যে, হয়তো শুক্রবার, শনিবার, রবিবার বা এই জাতীয় কোনো সময়ে, সম্ভবত আগামী সপ্তাহের শুরুতে, একটি সীমিত সময়ের মধ্যে, কারণ আমরা তাদের একটি নতুন পারমাণবিক অস্ত্র তৈরি করতে দিতে পারি না।”
 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়