ঢাকা     সোমবার   ১৮ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ৪ ১৪৩৩ || ১ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

চট্টগ্রামে ৪০ হাজার ইয়াবাসহ ২ যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩২, ১৮ মে ২০২৬  
চট্টগ্রামে ৪০ হাজার ইয়াবাসহ ২ যুবক গ্রেপ্তার

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৪০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের লোহাগাড়া উপজেলার অংশে অভিযান চালিয়ে ৪০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

রোববার (১৭ মে) দুপুরে চুনতি ইউনিয়নের হোটেল মিডওয়ে ইনের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।

আরো পড়ুন:

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, লোহাগাড়ার বড়হাতিয়া ইউনিয়নের দক্ষিণ মালপুকুরিয়া এলাকার মো. রিদুয়ান (২৪) এবং কক্সবাজারের ঈদগাঁও ইউনিয়নের পূর্ব ভোমরিয়া ঘোনা এলাকার মো. এমরান ওরফে সাকিল (২৩)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রামেশ্বর দাস জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি মোটরসাইকেল থামানো হয়। পরে তল্লাশির সময় আরোহীদের বহন করা একটি স্কুলব্যাগ থেকে ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা স্বীকার করেছেন, তারা কক্সবাজার থেকে ইয়াবা এনে চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন।

ঘটনার পর তাদের বিরুদ্ধে লোহাগাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
 

ঢাকা/রেজাউল/বকুল 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়