কুয়েটে আইনশৃঙ্খলা জোরদারে নতুন উদ্যোগ
নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ক্যাম্পাস ও পার্শ্ববর্তী এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে পুলিশ ফাঁড়ির ভিত্তিপ্রস্তর স্থাপন ও আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৮ মে) বেলা সাড়ে ১২টায় কুয়েট ক্যাম্পাসে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য় ড. মুহাম্মদ মাছুদ এবং খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান যৌথভাবে এ কার্যক্রম উদ্বোধন করেন।
ক্যাম্পাস পুলিশ ক্যাম্প স্থাপনের ফলে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং আশপাশ এলাকার বাসিন্দাদের নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার হবে এবং যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত পুলিশি সহায়তা পাওয়া যাবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
এ সময় কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ এবং অতিরিক্ত দায়িত্বে ক্রাইম অ্যান্ড অপস্) মোহাম্মদ রাশিদুল ইসলাম খান বিপিএম-সেবা, পিপিএম (বার), ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) সুদর্শন কুমার রায়সহ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন।
ঢাকা/নুরুজ্জামান/জান্নাত
এনইসিতে তিন লাখ কোটি টাকার এডিপি অনুমোদন