মেসির পায়ে বল থাকলেই হৃদস্পন্দন বেড়ে যায়: পরীমণি
মেসি, পরীমণি
ফের আলোচনায় ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা পরীমণি। তবে এবার ব্যক্তিগত কোনো বিষয় নয়, বরং ফুটবল আর লিওনেল মেসিকে ঘিরে নিজের আবেগী ভালোবাসার কারণে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে পরীমণি জানান, ছোটবেলা থেকেই তিনি আর্জেন্টিনা দলের সমর্থক এবং মেসির একজন ‘ডাইহার্ড ফ্যান’। এ অভিনেত্রীর ভাষায়, “আমি আর্জেন্টিনা। আমি আজীবনের আর্জেন্টিনা। আই লাভ মেসি।”
মেসির খেলা দেখার সময় নিজের অনুভূতির কথাও খোলামেলাভাবে তুলে ধরেন তিনি। পরীমণি বলেন, “মেসির পায়ে যখন বল থাকে, তখন সত্যিই আমার হার্টবিট বেড়ে যায়।”
বিশ্বকাপ ও ফুটবল ঘিরে পরীমণির এমন উচ্ছ্বাস ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের দৃষ্টি কেড়েছে। অনেকেই তার এই অকৃত্রিম ফুটবলপ্রেমকে আবেগঘন ও আন্তরিক বলে মন্তব্য করছেন।
অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সরব পরীমণি। ব্যক্তিগত জীবন, সমসাময়িক নানা বিষয় ও নিজের মতামত নিয়েও প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী।
ঢাকা/রাহাত/শান্ত