সালমান স্মৃতিতে নির্মিত ‘লাভ ৯৬’
‘লাভ ৯৬’ সিনেমার দৃশ্য
নব্বই দশকের নস্টালজিয়া, ভালোবাসা ও বাংলা চলচ্চিত্রের আবেগ নিয়ে নির্মিত হয়েছে নতুন সিনেমা ‘লাভ ৯৬’। সিনেমাটিতে উঠে এসেছে জনপ্রিয় নায়ক সালমান শাহকে ঘিরে ভক্তদের অনুভূতি ও সেই সময়ের স্মৃতি।
তরুণ নির্মাতা ইভান মালিক পরিচালিত সিনেমাটি প্রযোজনা করেছে রাই ফিল্মস। এতে প্রথমবার জুটি বেঁধেছেন আরিয়ান খান ও পূর্ণতা। তাছাড়াও অভিনয় করেছেন শিবা সানু, সানজিদা মিলা, তমাল মাহবুব, রেবেকা রউফ প্রমুখ।
টাঙ্গাইল, পুবাইল এবং সালমান শাহ অভিনীত কয়েকটি জনপ্রিয় সিনেমার পরিচিত লোকেশনে হয়েছে সিনেমাটির দৃশ্যধারণের কাজ। ইতোমধ্যে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে আনকাট ছাড়পত্রও পেয়েছে ‘লাভ ৯৬’।
নির্মাতার ভাষ্য, এটি শুধু প্রেমের গল্প নয়, বরং নব্বই দশকের আবেগ ও সালমান শাহকে ঘিরে দর্শকদের ভালোবাসার প্রতিচ্ছবি।
ঢাকা/রাহাত/শান্ত