অভিজ্ঞতা ছাড়াই চাকরি দিচ্ছে ব্যুরো বাংলাদেশ
চাকরি ডেস্ক || রাইজিংবিডি.কম
নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে বেসরকারি সংস্থা ব্যুরো বাংলাদেশ। প্রতিষ্ঠানটি তাদের ক্ষুদ্রঋণ কর্মসূচি পরিচালনার জন্য একাধিক পদে লোকবল নিয়োগ দেবে। বাংলাদেশের সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীদের সৎ, কর্মঠ, উদ্যমী এবং দেশের যেকোনো অঞ্চলে কাজ করার মানসিকতাসম্পন্ন হতে হবে।
পদের নাম: সহকারী শাখা ব্যবস্থাপক
পদ সংখ্যা: অনির্ধারিত।
শিক্ষাগত যোগ্যতা: সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি। সিজিপিএ ৪.০০ মাত্রার স্কেলে কমপক্ষে ২.০০ এবং ৫.০০ মাত্রার স্কেলে কমপক্ষে ২.৫০ থাকতে হবে (যেকোনো একটিতে ১.৬৫ গ্রহণযোগ্য)। হিসাববিজ্ঞান, ব্যবস্থাপনা, ফিন্যান্স, মার্কেটিং, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, অর্থনীতি, গণিত ও পরিসংখ্যান অগ্রাধিকার।
অভিজ্ঞতা: প্রয়োজন নেই।
বেতন: শিক্ষানবিশকালে ৩৭,০০০ টাকা। স্থায়ীকরণের পর ৪১,১৭০ টাকা (অন্যান্য ভাতাসহ)।
বয়সসীমা: আবেদনের শেষ তারিখে সর্বোচ্চ ৩৫ বছর বয়স।
পদের নাম: সহকারী শাখা হিসাবরক্ষক
পদ সংখ্যা: অনির্ধারিত।
শিক্ষাগত যোগ্যতা: সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি। সিজিপিএ ৪.০০ মাত্রার স্কেলে কমপক্ষে ২.০০ এবং ৫.০০ মাত্রার স্কেলে কমপক্ষে ২.৫০ থাকতে হবে (যেকোনো একটিতে ১.৬৫ গ্রহণযোগ্য)। হিসাববিজ্ঞান, ব্যবস্থাপনা, ফিন্যান্স, মার্কেটিং, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং অগ্রাধিকার।
অভিজ্ঞতা: প্রয়োজন নেই।
বেতন: শিক্ষানবিশকালে ৩৫,০০০ টাকা। স্থায়ীকরণের পর ৩৮,৮৭০ টাকা (অন্যান্য ভাতাসহ)।
বয়সসীমা: আবেদনের শেষ তারিখে সর্বোচ্চ ৩৫ বছর বয়স।
পদের নাম: সহকারী কর্মসূচি সংগঠক
পদ সংখ্যা: অনির্ধারিত।
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক/সমমানের ডিগ্রি। সকল পরীক্ষায় কমপক্ষে দ্বিতীয় শ্রেণি অথবা তদূর্ধ্ব মানের ডিগ্রিধারী হতে হবে। তবে একটি তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য। গ্রেড পদ্ধতির ক্ষেত্রে- সিজিপিএ ৪.০০ মাত্রার স্কেলে কমপক্ষে ২.০০ এবং ৫.০০ মাত্রার স্কেলে কমপক্ষে ২.৫০ থাকতে হবে (যেকোনো একটিতে গ্রেড ১.০০ গ্রহণযোগ্য)।
অভিজ্ঞতা: প্রয়োজন নেই।
বেতন: শিক্ষানবিশকালে ৩০,০০০ টাকা। স্থায়ীকরণের পর ৩৫,০৭৫ টাকা (অন্যান্য ভাতাসহ)।
বয়সসীমা: আবেদনের শেষ তারিখে সর্বোচ্চ ৩৫ বছর বয়স।
আবেদনের শর্তাবলি
* বুরো বাংলাদেশ-এ যেকোনো পদে পূর্বে চাকরি করেছেন এমন প্রার্থীর আবেদন করার প্রয়োজন নেই।
* অধ্যয়নরত অথবা যাদের পরীক্ষা পাসের সনদ, মার্কমিট এবং ট্রান্সক্রিপ্ট নেই তাদের আবেদন করার প্রয়োজন নেই।
* যোগাযোগের জন্য জীবন বৃত্তান্তে অবশ্যই সচল মোবাইল নম্বর উল্লেখ করতে হবে।
* লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ, স্থান ও সময় মোবাইলে ‘এসএমএস’- এর মাধ্যমে জানানো হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য পরীক্ষার্থীদের কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবেনা। কেবল বাছাইকৃত প্রার্থীদের সঙ্গে যোগাযোগ করা হবে।
* লিখিত ও মৌখিক পরীক্ষায় প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের সংস্থার নিয়মানুযায়ী ‘ফাউন্ডেশন ট্রেনিং’-এর আংশিক প্রশিক্ষণ খরচ (অফেরতযোগ্য) প্রদান করে ‘ট্রেনিং’ করতে হবে। সফলভাবে ‘ট্রেনিং’ সমাপ্তির পর সংস্থার নিয়মানুযায়ী নির্ধারিত অঙ্কের জামানত (ফেরতযোগ্য) প্রদান করতে হবে এবং সংস্থার নিয়মানুযায়ী একজন পারিবারিক গ্রহণযোগ্য ব্যক্তিকে জামিনদার হিসেবে সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হতে হবে।
* লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের জীবন বৃত্তান্তে উল্লিখিত তথ্যাবলি, শিক্ষাগত যোগ্যতার সনদসহ অন্যান্য সকল বিষয়াদি সংস্থার নিজস্ব প্রক্রিয়ায় যাচাই করা হবে। প্রেরিত তথ্যে গরমিল পরিলক্ষিত হলে নিয়োগ বাতিল হবে।
বেতন, ভাতা ও অন্যান্য সুবিধাদি
* অস্থায়ী নিয়োগের তারিখ থেকে পরবর্তী ৩ মাস শিক্ষানবিশকাল হিসেবে বিবেচিত হবে। ৩ মাসের মধ্যে কাজ শেখার ঘাটতি পরিলক্ষিত হলে পরবর্তীতে আরো ৩ মাস সময় দেয়া হবে। স্থায়ীকরণ পরীক্ষায় উত্তীর্ণদের চাকরিতে স্থায়ীকরণ করা হবে। স্থায়ীকরণ পরীক্ষায় অকৃতকার্যদের চাকরির অবসান হবে।
* স্থায়ীকরণের পর সংস্থার নিয়মানুযায়ী উৎসব ভাতা, বৈশাখি ভাতা, মোবাইল ভাতা, পাহাড়ি ভাতা, দ্বীপ ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, স্বাস্থ্য তহবিল এবং লাঞ্চ ভাতাসহ সংস্থার চাকরিবিধি অনুযায়ী অন্যান্য সুবিধাদি প্রদান করা হবে।
* শাখাগুলোতে পুরুষ/নারীদের জন্য পৃথক আবাসিক ব্যবস্থা আছে।
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীদের অনলাইনে https://www.burobd.org/career -এর মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের শেষ তারিখ ৩১ মে, ২০২৬।
ঢাকা/ফিরোজ
এনইসিতে তিন লাখ কোটি টাকার এডিপি অনুমোদন