আজীবন সম্মাননা পাচ্ছেন কনক চাঁপা
কনক চাঁপা
সংগীতাঙ্গনের অন্যতম মর্যাদাপূর্ণ আয়োজন ‘টিএমএসএস-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড ২০২৫’-এর ২০তম আসর বসতে যাচ্ছে উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী শহর বগুড়ায়। আগামী ৭ এপ্রিল শহরের নান্দনিক পাঁচতারকা হোটেল মমো ইনের উন্মুক্ত প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে এই জাঁকজমকপূর্ণ আয়োজন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এ বছর আজীবন সম্মাননা পাচ্ছেন প্রখ্যাত সংগীতশিল্পী কনক চাঁপা। পাশাপাশি বিশেষ সম্মাননায় ভূষিত হচ্ছেন লোকসংগীতের জনপ্রিয় কণ্ঠশিল্পী কাঙ্গালিনী সুফিয়া।
অনুষ্ঠানের প্রকল্প পরিচালক রাজু আলীম জানান, এবারের আসরে আরো ১৮টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে। এই আয়োজনকে ঘিরে উপস্থিত থাকবেন দেশের সংগীত ও সাংস্কৃতিক অঙ্গনের বরেণ্য ব্যক্তিত্বরা। এর মধ্যে রয়েছেন ফরিদুর রেজা সাগর, শাইখ সিরাজ, টিএমএসএস-এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ড. হোসনে আরা বেগম, কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা ও সাবিনা ইয়াসমিন।
এছাড়াও উপস্থিত থাকবেন বরেণ্য অভিনেতা আফজাল হোসেন, সংগীতশিল্পী মো. খুরশীদ আলম, রফিকুল আলম, কোনাল, ঝিলিক, ইমরান, লিজা ও লুইপাসহ অনেক তারকা শিল্পী ও কলাকুশলী।
ঢাকা/রাহাত/শান্ত
নিখোঁজ পাইলটকে উদ্ধারে আসা মার্কিন বিমান ধ্বংসের দাবি ইরানের