ঢাকা     শনিবার   ১১ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২৮ ১৪৩২ || ২২ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ঈদযাত্রায় প্রাণহানির শোক সংসদে

নিহতদের জন্য দোয়ার আহ্বান বিরোধী দলীয় নেতার

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১১, ৫ এপ্রিল ২০২৬  
নিহতদের জন্য দোয়ার আহ্বান বিরোধী দলীয় নেতার

জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান

ঈদযাত্রার আনন্দকে ছাপিয়ে যাওয়া সড়ক ও নৌ দুর্ঘটনার শোক এবার উঠে এলো জাতীয় সংসদের আলোচনায়। কুমিল্লার বাস-ট্রেন সংঘর্ষ এবং ফেরিতে ওঠার সময় বাসডুবিতে নিহতদের স্মরণে সংসদে দোয়া করার আহ্বান জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান।

রবিবার (৫ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশন শুরুর আগে তিনি এ আহ্বান জানান। 

আরো পড়ুন:

বিরোধী দলীয় নেতা বলেন, “ঈদুল ফিতরকে ঘিরে মানুষের যাতায়াতের সময় একের পর এক দুর্ঘটনায় বহু প্রাণ ঝরে গেছে, যা গভীরভাবে নাড়া দিয়েছে পুরো জাতিকে।” 

কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ এবং ফেরিতে ওঠার সময় বাস ডুবে যাওয়ার ঘটনাকে ‘হৃদয়বিদারক’ উল্লেখ করে তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন। শোকাহত পরিবারগুলোর জন্যও দোয়া করার আহ্বান জানান তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, “এই মহান সংসদ থেকে আমরা কি তাদের জন্য দোয়া করতে পারি না, যারা ঈদের আনন্দের পথে প্রাণ হারিয়েছেন?”

বিরোধী দলীয় নেতার এই প্রস্তাবের জবাবে স্পিকার বিষয়টি বিবেচনার আশ্বাস দেন। তবে তিনি জানান, নির্ধারিত কার্যসূচি অনুযায়ী কার্যপ্রণালী বিধি-৭১ অনুসারে জরুরি জনগুরুত্বপূর্ণ নোটিশগুলোর ওপর আলোচনা চলবে।

ঈদকে ঘিরে প্রতিবছরই যাতায়াতের চাপ বাড়লেও এবার দুর্ঘটনার সংখ্যা ও প্রাণহানি নতুন করে সড়ক ও নৌপথে নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন উঠেছে। 

ঢাকা/এএএম/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়