ঢাকা     মঙ্গলবার   ৩১ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৮ ১৪৩২ || ১১ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

প্রধানমন্ত্রীর থেকে ঢাবি শিক্ষার্থীর ক্রীড়াকার্ড ও সম্মাননা লাভ

ঢাবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪৫, ৩০ মার্চ ২০২৬  
প্রধানমন্ত্রীর থেকে ঢাবি শিক্ষার্থীর ক্রীড়াকার্ড ও সম্মাননা লাভ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী মো. তাইম হাওলাদার জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়াক্ষেত্রে সাফল্যের স্বীকৃতি হিসেবে প্রধানমন্ত্রীর কাছ থেকে সম্মাননা পেয়েছেন। এ সময় তাকে ২ লাখ টাকার চেক ও ক্রীড়াকার্ড প্রদান করা হয়।

সোমবার (৩০ মার্চ ২০২৬) প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে তিনি এই সম্মাননা গ্রহণ করেন। পরে তিনি ঢাবি উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলামের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন।

আরো পড়ুন:

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় জুডো ও কারাতে কমিটির চেয়ারপার্সন অধ্যাপক উপমা কবীর, শারীরিক শিক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক এস এম জাকারিয়া এবং কারাতে প্রশিক্ষক ও শারীরিক শিক্ষা কেন্দ্রের উপ-পরিচালক নয়না চৌধুরী।

উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম ক্রীড়াক্ষেত্রে অসাধারণ সাফল্যের জন্য তাইম হাওলাদারকে অভিনন্দন জানান। তিনি আশা প্রকাশ করেন, এই মেধাবী শিক্ষার্থী ভবিষ্যতেও সাফল্যের ধারা ধরে রাখবে এবং দেশ ও বিশ্ববিদ্যালয়ের জন্য আরো গৌরব বয়ে আনবে।

মো. তাইম হাওলাদার জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন কারাতে প্রতিযোগিতায় জুনিয়র, ক্যাডেট ও সিনিয়র ক্যাটাগরিতে অংশ নিয়ে এখন পর্যন্ত ২৬টি স্বর্ণ, ৬টি রৌপ্য এবং ২টি তাম্রপদক অর্জন করেছেন।

ঢাকা/সৌরভ/জান্নাত

সর্বশেষ

পাঠকপ্রিয়